Thursday, June 25, 2026

Budget 2022: ডিজিটাল রুপি আনছে রিজার্ভ ব্যাঙ্ক, ঘোষণা নির্মলার

Date:

Share post:

করোনাকালে পেপারলেস বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। সেখানেই তিনি ঘোষণা করেন, ২০২২-২০২৩ আর্থিক বছরে ডিজিটাল রুপি (Digital Rupee) আনছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank)।

আরও পড়ুনঃ Central Budget: করোনা আবহে শিক্ষা দানে টিভি চ্যানেল আনছে কেন্দ্র, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

RBI-এর অধীনে ডিজিটাল মুদ্রার কথা ঘোষণা করেন নির্মলা। ক্রিপ্টোকারেন্সির ধাঁচে ব্লকচেন প্রযুক্তি চালু করবে রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কে লেনদেন হবে ডিজিটাল কারেন্সিতে পদ্ধতিতে। মুদ্রা লেনদেনের তথ্য রাখা হবে। এর পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রকে চালু হবে ই বিল ব্যবস্থা। লেনদেন দ্রুত করতে এই ব্যবস্থা। স্পেশ্যাল ইকোনমিক জোন (SEZ) আইনের পরিবর্তে নতুন আইন আনছে কেন্দ্র।

আরও পড়ুনঃ Central Budget: বাজেটে পোস্ট অফিসগুলিকে মূল ব্যাঙ্কিং সিস্টেমের অধীনে আনার ঘোষণা অর্থমন্ত্রীর

করোনার সময় থেকেই বারবার ডিজিটাল ইন্ডিয়ার ওপর জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ডিজিটাল লেনদেনের উপরেও সেই সময় জোর দেওয়া হয়। জোর দেওয়া হয় ই-গভর্নেন্সের উপর। এবার ডিজিটাল রূপে আনার সিদ্ধান্ত বলে মনে করছে অর্থনৈতিক মহল।

 

 

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...