Wednesday, June 24, 2026

Karishma Kapoor : মধুচন্দ্রিমার রাতেই স্বামী নিজের বন্ধুর শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দিয়েছিল: বিস্ফোরক করিশ্মা

Date:

Share post:

বিয়ের পরের দিন থেকেই সঞ্জয় আমার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত । নিজের বিবাহিত জীবন নিয়ে এই প্রথম সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর (Bollywood Actress Karishma Kapoor) । করিশ্মা জানিয়েছেন, ‘বিয়ের পর থেকেই সুখ কী জিনিস তা আমি বুঝিনি।’ আর এই অত্যাচারে শুধু তাঁর স্বামী সঞ্জয়ই নন, শ্বশুরবাড়ির অন্য সদস্যরাও সামিল ছিলেন বলে দাবি বলিউড অভিনেত্রীর । ১৩ বছরের দাম্পত্যের পর কেন বিচ্ছেদের পথ বেছে নিতে বাধ্য হয়েছিলেন তা স্পষ্ট করেছেন করিশ্মা।

 

বলিউড অভিনেত্রী জানিয়েছেন, মধুচন্দ্রিমার রাতেই তাঁর স্বামী সঞ্জয় নিজের ঘনিষ্ঠ বন্ধুর শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দেন। করিশ্মার দাবি , সঞ্জয় শুধু এই জঘন্য ও কুৎসিত প্রস্তাব দিয়েই থেমে যাননি। তিনি এর বিনিময়ে ওই বন্ধুর কাছে করিশ্মার উপযুক্ত মূল্য পর্যন্ত দাবি করেছিলেন। কিন্তু করিশ্মা এই প্রস্তাবে রাজি না হওয়ায় সেদিন থেকেই শুরু হয় সঞ্জয়ের অকথ্য মানসিক ও শারীরিক অত্যাচার ।

করিশ্মা জানিয়েছেন তার সঙ্গে বিয়ের পরেও সঞ্জয় আগের স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন। শুধু তাই নয়, তাঁদের মধ্যে নিয়মিত শারীরিক সম্পর্কও ছিল। এ নিয়ে প্রতিবাদ করতে গেলেই করিশ্মাকে সঞ্জয়ের অত্যাচার সহ্য করতে হত। কিন্তু শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে ২০০২ সালে সন্তানদের কথা ভেবে সঞ্জয়ের বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন । দিল্লি থেকে মুম্বই চলে আসার সিদ্ধান্ত নেন কারিশ্ম। এবং বিচ্ছেদের ঘোষণা করেন। এর আগে মুম্বইয়ের একটি সংবাদমাধ্যমকে নিজের বড় জামাইয়ের প্রসঙ্গে বলতে গিয়ে করিশ্মার বাবা রণধীর কপূর জানিয়েছিলেন, সঞ্জয় অত্যন্ত নিম্ন রুচির এবং নিম্ন মানসিকতার মানুষ। মানব সন্তান হয়েও হিংস্রতা ছাড়া ওর মধ্যে আর কোনও ভালো গুণ ছিল না।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...