Tuesday, June 23, 2026

এই বাজেট পুঁজিবাদীদের জন্য, কর্মহীনদের জন্য কিছু নেই: চিদম্বরম

Date:

Share post:

এবারের এই বাজেট পুঁজিবাদীদের জন্য। ক্ষুদ্র শিল্প নিয়ে বাজেটে (Union Budget 2022) কোনো কথাই নেই। বাজেট পেশ নিয়ে কেন্দ্রকে আক্রমণ প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের (Former Finance Minister P Chidambaram)।

এদিন সাংবাদিক বৈঠকে কংগ্রেস সাংসদ চিদম্বরম (P Chidambaram) বলেন, “পুঁজিবাদীদের জন্যেই এবারের এই বাজেট। কর্মহীনদের জন্য বাজেটে একটা শব্দও খরচ করা হয়নি।”

আরও পড়ুন-Modi On Budget: বাজেটে কর্মসংস্থান ও বিনিয়োগে সম্ভাবনা: মত প্রধানমন্ত্রীর

তিনি আরও জানান, “ক্ষুদ্র শিল্প নিয়ে বাজেটে কোনো কথাই নেই। মূল্যবৃদ্ধি রুখতে বাজেটে কিছু বলা হয়নি। প্রত্যেকটি ক্ষেত্রে ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে। বাজেটে করদাতাদের জন্য কোনও স্বস্তির কিছু নেই।”

এদিন কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। তিনি বলেন, “বাজেট শুধু ধনীদের জন্য; গরীবদের জন্য কিছুই নেই। এটা অর্জুন ও দ্রোণাচার্যের বাজেট, একলব্যের নয়, (মহাভারত থেকে)। তারা (কেন্দ্র) ক্রিপ্টোকারেন্সিও উল্লেখ করেছে, যার কোনো আইন নেই, বা এটি নিয়ে আগে আলোচনাও হয়নি; বাজেট তাদের বন্ধুদের উপকার করছে।”

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...