Friday, April 3, 2026

India Team: কলকাতায় দর্শক থাকলেও, আমেদাবাদে দর্শকশূন‍্য স্টেডিয়ামে খেলবে রোহিত শর্মা, বিরাট কোহলিরা

Date:

Share post:

আসন্ন ফেব্রুয়ারি ম‍াসে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের (west indies) বিরুদ্ধে তিনটি একদিনের (ODI) এবং তিনটি টি-২০ ( T-20) ম‍্যাচের সিরিজ খেলতে নামছে ভারতীয় দল( India Team)। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে একদিনের তিন ম‍্যাচের সিরিজ। আমেদাবাদে হবে সেই সিরিজ। তবে সেই সিরিজ হতে চলেছে দর্শকশূন‍্য মাঠে। মঙ্গলবার এমনটাই জানাল গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন।

আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি একদিনের ম‍্যাচ খেলবে ভারত, যা আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এই নিয়ে গুজরাট ক্রিকেট অ্যাসোসসিয়েশন নিজেদের টুইটারে লিখেছে, “বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, সমস্ত ম্যাচ ক্লোজড ডোরের পিছনে খেলা হবে।”

তবে এর ঠিক বিপরীত সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। সোমবার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় লকডাউনে শিথিলতা এনেছেন, যার মধ্যে রয়েছে ক্রীড়াগত ইভেন্টে ৭৫ শতাংশ দর্শকের উপস্থিতি। এর ফলে সিএবি জানিয়েছে, ৭৫ শতাংশ দর্শক নিয়েই তিন ম্যাচের টি-২০ আন্তর্জাতিক সিরিজ খেলতে নামবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন:Sc EastBengal: ‘চেন্নাইয়ানের বিরুদ্ধে জয়ের জন‍্য ঝাঁপাবে দল’, বললেন লাল-হলুদ কোচ মারিও রিভেরা

 

 

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...