Friday, April 3, 2026

করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী শাবানা আজমি

Date:

Share post:

এবার করোনা আক্রান্ত (Corona Positive) হলেন বর্ষীয়ান বলিউড অভিনেত্রী শাবানা আজমি (Shabana Azmi)। সোমবার রাতে শাবানা আজমি নিজেই ইনস্টাগ্রামে এ খবর জানিয়েছেন। সেইসঙ্গে জানিয়েছেন তার স্বামী বিশিষ্ট কবি – গীতিকার জাভেদ আখতার  (javed Akhtar) সুস্থ আছেন। তাঁরও করোনা পরীক্ষা করানো হয়েছে। কিন্তু রিপোর্ট নেগেটিভ এসেছে। সেইসঙ্গে শাবানা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের পরিচিত মানুষদের অনুরোধ করেছেন গত কয়েক দিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন তারা সকলেই যেন কোভিড পরীক্ষা করিয়ে নেন।

আরও পড়ুন– Budget 2022: দূষণ রোধে বাজেটে ই-গাড়িতে জোর,বাড়ানো হবে চার্জ সেন্টার: নির্মলা সীতারমণ

ইনস্টাগ্রামে অভিনেত্রীর এই পোস্টে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন বহু সেলিব্রিটি ।  দিব্যা দত্ত, সঈফ আলি খানের বোন সাবা আলি খান, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা থেকে শুরু করে অনেকেই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন । তবে শাবানা আজমির পাশাপাশি বলিউডের বহু মানুষই চিন্তিত জাভেদ আখতারকে নিয়ে। ৭৭ বছরের এই গীতিকারের স্বাস্থ্যের খোঁজখবর নিতে ব্যস্ত অনেকেই। তবে জাভেদ আখতারের স্ত্রী শাবানা সকলকে আশ্বস্ত করে বলেছেন নিজের কাজের প্রয়োজনে বেশিরভাগ সময় জাভেদ নিজের স্টাডিরুমে থাকেন। কাজ শেষ না হওয়া পর্যন্ত ঘর থেকে বেরোন না। সে টানা কয়েকদিন বা কয়েক মাসও হয়ে যায় । জাভেদ নিজের চেনা পরিবেশ নিজের মতোই আছেন। ভালো আছেন। সুস্থ আছেন।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...