Sunday, March 29, 2026

sanjiv Goenka – Budget : কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসায় সঞ্জীব গোয়েঙ্কা

Date:

Share post:

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের বাজেটের (Finance Budget) ভূয়সী প্রশংসা করলেন আরপি – সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান ডক্টর সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) । তাঁর সংস্থার পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে সঞ্জীব গোয়েঙ্কা একথা জানিয়েছেন। তিনি এই বাজেটকে অত্যন্ত আকর্ষণীয় বলে বর্ণনা করেছেন । শুধু তাই নয় , তাঁর মতে এদিনের বাজেট জনমুখী , দেশহিতকর এবং দেশের অর্থনীতির পক্ষে অত্যন্ত সহায়ক হতে চলেছে । এই বাজেটের ফলে নির্মাণ শিল্পে বিনিয়োগকারীরা যারপরনাই উৎসাহিত হবেন। এই বাজেট করব্যবস্থার সরলীকরণ করে দেওয়ায় সাধারণ মানুষের পক্ষে তা অত্যন্ত সহায়ক হবে বলেও সঞ্জীব গোয়েঙ্কার মত।

আরও পড়ুন – আমি কিন্তু আয়কর বাড়তে দিইনি: মধ্যবিত্তের আশাভঙ্গের পর মস্করা নির্মলার

 

যদিও এই বাজেট নিয়ে বহু শিল্পোদ্যোগী এর বিপরীত মত পোষণ করলেও সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান কিন্তু এই বাজেটকে সদর্থক বলেই মনে করছেন। তাঁর মতে এই বাজেটের মাধ্যমে দেশের অর্থনীতি আরো সুস্থির, মজবুত ও চাঙ্গা হবে। এই বাজেট দেশে বিপুল পরিমাণ বিনিয়োগ এবং সেইসঙ্গে প্রচুর কর্মস্থানের সুযোগ করে দেবে। তিনি জানিয়েছেন এই বাজেট আত্মনির্ভর ভারত গড়ে তুলতে সহায়ক হবে। করদাতা, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের উৎসাহিত করবে। শিল্পবান্ধব , ডিজিটাল ভারত গড়ে তোলার ক্ষেত্রে এই বাজেট সর্বতোভাবে সহায়ক হবে বলে মনে করেন সঞ্জীব গোয়েঙ্কা।

 

Related articles

তামিলনাড়ুতে একাই লড়াই: সব আসনে প্রার্থী দিল বিজয়ের TVK

বিজেপির (BJP) জোটের প্রস্তাব, রাজনৈতিক চাপ এমনকি তদন্ত সংস্থার তলব। সবকিছুকে উপেক্ষা করেই একক লড়াইয়ের পথ বেছে নিয়েছেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতির

অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Supplementary voter list) নাম উঠল কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন বিচারপতি সহিদুল্লা...

চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ করা উচিত: অমিত শাহকে পাল্টা মমতা

রাজ্যে সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি কেন্দ্রের শাসকদল তৃণমূল কংগ্রেস। তার আগেই শুরু করে দিয়েছে নির্বাচনী প্রচার।...

ফের রদবদল কমিশনের! বদলি বিডিও ও এআরও-সহ মোট ৮৩

ভোটের আগে রাজ্যে ঢালাও রদবদল জারি নির্বাচন কমিশনের (Election Commission)। আইপিএস-এইএএস থেকে জেলাস্তরের আধিকারিকের পর এবার বিডিও (BDO)...