Wednesday, June 3, 2026

আমি কিন্তু আয়কর বাড়তে দিইনি: মধ্যবিত্তের আশাভঙ্গের পর মস্করা নির্মলার

Date:

Share post:

করোনাকালে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে কর কাঠামোয় পরিবর্তন আনা হবে, প্রত্যাশা ছিল এমনটাই। তবে মধ্যবিত্ত রীতিমতো হতাশ হয়েছেন অর্থমন্ত্রী(finance Minister) নির্মলা সীতারামণের(Nirmala sitharaman) বাজেট বক্তৃতায়। গত বছরের পর এ বছরও অপরিবর্তিত রাখা হয়েছে কর কাঠামো। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিষয়টি উঠে আসতেই মজা করে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানালেন, “আমি কিন্তু কর বাড়াতে দিইনি। এক পয়সাও কর বাড়াতে দিইনি।” পাশাপাশি নির্মলা সীতারামন বলেন, “আগেরবার প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল, ঘাটতি যতই থাক, জনগণের উপর বাড়তি কর চাপানো যাবে না। এবারও একই নির্দেশ ছিল। প্রধানমন্ত্রী সেই নির্দেশ পালন করা হয়েছে।”

পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠকে ক্রিপ্টো ও ডিজিটাল রুপির প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, ক্রিপ্টো এবং ‘ডিজিটাল রুপি’ পুরোপুরি আলাদা। ক্রিপ্টো দুনিয়ার যাঁরা মুনাফা লাভ করছেন, তাঁদের থেকে কর নেওয়া হবে। তাঁদের উপর কর ধার্য করার জন্য কোনও আইনের প্রয়োজন নেই। ক্রিপ্টোকারেন্সি ওপর ৩০% কর ধার্য করেছে সরকার। পাশাপাশি এদিন সাংবাদিক বৈঠক থেকে মূল্যবৃদ্ধি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “দামের কারণে মানুষ যখন সমস্যায় পড়েন, সেটার সুরাহা করা আমাদের দায়িত্ব। আমরা সেইমতো ব্যবস্থা নিয়েছে। এতদিনে মূল্যবৃদ্ধির হার ছ’শতাশের উপর তেমনভাবে যায়নি।”

আরও পড়ুন:এই বাজেট পুঁজিবাদীদের জন্য, কর্মহীনদের জন্য কিছু নেই: চিদম্বরম

এদিকে কেন্দ্রীয় সরকারের এই বাজেটের তীব্র সমালোচনা করা হয়েছে বিরোধীদের তরফ। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, “এই বাজেট পুঁজিপতিদের বাজেট, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের কোন সুরাহা নেই বাজেটে।” কেন্দ্রীয় বাজেটে রীতিমতো হতাশ দেশের করদাতারাও। আশা করা হচ্ছিল করো না ও চরম মূল্যবৃদ্ধি এই পরিস্থিতিতে আয়করে হয়তো খানিক ছাড় দেবে সরকার। তবে ছাড় তো দূরের কথা বিষয়টি নিয়ে রীতিমতো মস্করা করলেন দেশের অর্থমন্ত্রী।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...