Friday, April 3, 2026

কোভিড পর্বে দেশে কারও আর্থিক দুরবস্থা ছিল না: উত্তরপ্রদেশে সীমাহীন মিথ্যাচার শাহের

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের অভাবে দেশে শুরু হয়েছিল মৃত্যু-মিছিল। অদ্ভুতভাবে সংসদে মোদি সরকার(Modi govt) দাবি করেছিল অক্সিজেনের অভাবে দেশে একজনেরও মৃত্যু হয়নি। মিথ্যাচারের ধারা অব্যাহত রেখে এবার ভোটমুখী উত্তরপ্রদেশে(UttarPradesh) অমিত শাহ(Amit Shah) দাবি করলেন করোনাকালে দেশে কারও আর্থিক দুরবস্থা ছিল না। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের হেঁটে বাড়ি ফেরার বীভৎস সেই ছবি, শত শত মৃত্যু ও দেশব্যাপী বেকারত্বের ভয়াবহ তথ্য প্রকাশ্যে আসার পর দেশবাসীর সঙ্গে এভাবেই কার্যত ‘রসিকতা’ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Home minister)।

বুধবার উত্তরপ্রদেশের আতরুলির দলীয় সভায় উপস্থিত হয়ে অমিত শাহ দাবি করলেন, কোভিড পর্বের দু’বছরে কাউকে আর্থিক সমস্যায় ভুগতে হয়নি। সকলের পরিস্থিতি যথেষ্ট ভালো ছিল। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, “কোভিড পর্বের দু’বছরে প্রত্যেক ঘরে ঘরে মা লক্ষ্মী এসেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যই তা সম্ভব হয়েছে।” এ পাশাপাশি মায়াবতী অখিলেশ যাদব দেখে তিনি বলেন, ‘”আমি জানতে চাই পিসি-ভাইপো (মায়াবতী-অখিলেশ) আপনাদের জন্য কী করেছে? গ্যাস, বিদ্যুত্, বাড়ি মোদিজিই সবটা করে দিয়েছেন।”

আরও পড়ুন:BJP: রাজ্য বিজেপির টালমাটাল পরিস্থিতিতে মোহন ভাগবতের সঙ্গে সাক্ষাৎ অমিতাভ চক্রবর্তীর

উল্লেখ্য, করোনাকালে দীর্ঘ লকডাউনে মুখ থুবড়ে পড়েছিল দেশের অর্থনীতি। রেকর্ড গড়েছিল বেকারত্ব। কাজ হারিয়ে রাজ্য থেকে ফিরছিলেন হাজারে হাজার শ্রমিক। এসব ছবি অবশ্য কর্পোরেট সংস্থার তোষামোদকারী মোদি সরকারকে ছুঁতে পারেনি। তবে নির্বাচনমুখী উত্তর প্রদেশে ভোটবৈতরণী পার করতে মিথ্যার ফুলঝুরি ছোটাচ্ছেন বিজেপি নেতারা। ভোটের মুখে উত্তরপ্রদেশে এসবের উল্টো ছবি তুলে ধরতে মরিয়া হয়ে উঠলেন ‘জুমলা’ অমিত শাহ।

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...