Saturday, April 4, 2026

Mohunbagan: আজ মোহনবাগানের সামনে মুম্বই কাঁটা, নজরে কিয়ান নাসিরি

Date:

Share post:

গত মরশুম থেকে মুম্বই সিটি এফসি-কে হারাতে পারেনি এটিকে মোহনবাগান। বৃহস্পতিবার আরও একবার গত বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে সবুজ-মেরুন। চলতি আইএসএলে প্রথম পর্বের ম্যাচে মুম্বইয়ের কাছে পাঁচ গোল হজম করেছিল অ্যান্তনিও লোপেজ হাবাসের দল। জুয়ান ফেরান্দর ছেলেরা ব্যর্থতার ছবিটা বদলাতে মরিয়া হবেন সন্দেহে নেই। ডার্বি জয়ের পর গোটা দলের আত্মবিশ্বাস তুঙ্গে। কিন্তু ডার্বির পরের ম্যাচটাই সব সময় কঠিন হয়। সেটা মাথায় রেখেই বাকিদের সতর্ক করে দিচ্ছেন বাগানে বড় ম্যাচের অভিজ্ঞ ফুটবলাররা।

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মুম্বই ম্যাচেও রয় কৃষ্ণের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। শুরু থেকে সম্ভবত নেই তিনি। ম্যাচের পরিস্থিতি বুঝে পরিবর্ত হিসেবে তাঁকে খেলাতে পারেন জুয়ান। পরের ম্যাচ ও প্লে-অফের কথা ভেবে দলের গোলমেশিনকে বাঁচিয়ে রাখতে চাইছেন স্প্যানিশ কোচ। তবে খেলার জন্য তৈরি সন্দেশ ঝিঙ্গান। এই ম্যাচে সবার নজর থাকবে ডার্বির নায়ক কিয়ান নাসিরির দিকে। বড় ম্যাচে হ্যাটট্রিকের পর লিগের অন্যতম শক্তিশালী দলটির বিরুদ্ধে জামশিদ নাসিরির পুত্র কেমন পারফরম্যান্স করেন, সেদিকে নজর থাকবে সবার। ২১ বছরের কিয়ানকে অবশ্য সুপার-সাব হিসেবেই ব্যবহার করতে চাইছেন কোচ। শুরু থেকে খেলিয়ে ব্যর্থ হলে চাপে পড়ে যেতে পারেন। তাই এখনই প্রথম একাদশে কিয়ানকে ব্যবহার করতে চান না জুয়ান। ম্যাচের আগের দিন তিনি বললেন, “ওর জন্য আমি খুব খুশি। জায়গা তৈরি, ফিনিশিং, পাসের টাইমিং সব ক্ষেত্রেই কিয়ান খুব ভাল। তবে ওকে সময় দিতে হবে। প্রতি ম্যাচেই ও উন্নতি করবে।”

মুম্বইয়ের সময়টা এখন ভাল যাচ্ছে না। অন্যদিকে, মোহনবাগান টানা সাত ম্যাচে অপরাজিত। এই পরিস্থিতিতে মুম্বই-বধের কি সেরা সুযোগ? জুয়ান বলে দিলেন, “আমি অতীত নিয়ে ভাবছি না। আমাদের তিন পয়েন্ট চাই। কারণ, লিগের শেষ চারের লড়াইয়ে ফেরাটা জরুরি।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...