Saturday, April 4, 2026

সরকার গ্যারান্টি দিচ্ছে, ঋণ দিতেই হবে পড়ুয়াদের: ব্যাঙ্কগুলিকে কড়া বার্তা মমতার

Date:

Share post:

সরকার গ্যারান্টি দেওয়ার পরও স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত অসহযোগিতা করছে ব্যাঙ্কগুলি। এই ঘটনার জেরে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠকে অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আধিকারিকদের নির্দেশ দিলেন অবিলম্বে এই বিষয়টি দেখার জন্য। প্রয়োজনে ব্যাংকের আধিকারিকদের সঙ্গে আলাদা করে বৈঠক করার জন্য।

আর্থিক প্রতিকূলতার জেরে পড়ুয়াদের উচ্চশিক্ষায় যাতে কোনরকম সমস্যা না হয় তার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই প্রকল্পে বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে ব্যাঙ্কগুলি ঋণ দিচ্ছে না পড়ুয়াদের। ঘটনার জেরে বৃহস্পতিবার অসন্তোষ প্রকাশ করে ব্যাঙ্কগুলিকে কড়া ভাষায় বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাবে তিনি জানান, “কোনও ব্যাঙ্ক ঋণ না দিলে, সমবায় ব্যাঙ্ক ঋণ দেবে। যে সমবায় ব্যাঙ্ক ঋণ দিচ্ছে না, তার কাছে জবাব চাওয়া হোক। ব্যাঙ্ক যে দয়া করছে না, সেটা বুঝিয়ে দিতে হবে। সরকার গ্যারান্টি দিচ্ছে, পড়ুয়াদের ঋণ দিতেই হবে।”

আরও পড়ুন:১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এর পাশাপাশি এদিনের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, “৭২ শতাংশ মানুষকে আমরা করোনার টিকার দ্বিতীয় ডোজ দিয়েছি। মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়াতে হবে। পাড়ায় পাড়ায় সমাধানের কাজ শুরু হয়েছে। ১ কোটি ৫০ লক্ষ মানুষকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আনা হয়েছে। ৪ কোটি টাকার বেশি অর্থ সাহায্য করা হয়েছে।” যদিও আধিকারিকদের তিনি এটাও স্মরণ করিয়ে দেন, “রাজ্যে রাজস্ব আদায় কোভিড আবহে কমেছে। কেন্দ্রের কাছ থেকে এখনও ৯০ হাজার কোটি টাকা রাজ্য পায়। বাজেট বহির্ভূত খরচ যেন না হয়, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। জরুরি ও গুরুত্বপূর্ণ প্রকল্পই চলবে, নতুন প্রকল্প শুরু করা যাবে না।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...