Wednesday, April 8, 2026

IPL: সেরা বোলিং লাইন আপ নিয়ে আইপিএলে লড়তে চান ভরত  অরুণ

Date:

Share post:

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।  আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ২০২২ আইপিএলের মেগা নিলাম। নিলামের আগে স্ট্র্যাটেজি তৈরিতে ব্যস্ত ১০ ফ্র্যাঞ্চাইজি। বিশ্বের তাবড় ক্রিকেটাররা নিলাম টেবলে উঠবেন। নিলাম তালিকায় নামী ব্যাব্যাটসম্যানদের  পাশাপাশি বোলাররাও রয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের নবনিযুক্ত বোলিং কোচ ভরত অরুণ জানিয়ে দিলেন, এমন বোলিং বিভাগ তাঁরা তৈরি করতে চাইছেন, যাতে সবার উপর শেষ করতে পারে দল। অরুণ মনে করছেন, এবার নিলামে বোলারদের নিয়ে কাড়াকাড়ি হতে পারে দলগুলোর মধ্যে। নাইটদের বোলিং কোচ বলে দিলেন, “আইপিএল কোথায় হবে এখনও আমরা জানি না। কিন্তু এমন বোলার আমাদের নিতে হবে যারা সমস্ত পরিবেশে মানিয়ে নিতে পারে। ভারতীয় দলের বোলিং কোচ থাকার সময়ও আমি এই দিকে জোর দিয়েছিলাম। আমরাই যে কোনও পরিবেশে এগিয়ে থাকতে চাইতাম। এমন বোলারদের ওখানে দরকার ছিল যারা টেস্ট ম্যাচে যে কোনও পরিস্থিতিতে ২০ উইকেট নেওয়ার ক্ষমতা রাখে। আমরা সেটা করেই সফল হয়েছি। এখানেও সেটা করতে চাই।”

 

Related articles

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...

কখন শুরু যুদ্ধ: কী কী হারাবে আমেরিকা, তথ্য পেশ ইরানের

একদিকে মার্কিন রাষ্ট্রপতি গরম গরম হুমকি দিচ্ছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার। অন্যদিকে মার্কিন মন্ত্রীরা বারবার দাবি করছেন সন্ধির...