Saturday, April 4, 2026

Ramesh Deo: প্রয়াত ‘আনন্দ’ ছবির অভিনেতা রমেশ দেও

Date:

Share post:

চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা রমেশ দেও। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর ।’আনন্দ’, ‘মেরে আপনে’-র মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন:Metro: বাজেটে বঞ্চিত রাজ্যের মেট্রো প্রকল্প, ব্যতিক্রম ইস্ট-ওয়েস্ট মেট্রো

বর্ষীয়ান অভিনেতার মৃত্যুসংবাদ জানান তাঁর ছেলে মারাঠি অভিনেতা অজিঙ্ক দেও। সংবাদমাধ্যমকে অজিঙ্ক জানান, বেশ কয়েকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। বর্ষীয়ান অভিনেতার কনিষ্ঠ পুত্র অভিনয় দেও বলিউডের পরিচালক। ‘গেম’, ‘দিল্লি বেলি’-র মতো জনপ্রিয় ছবির পরিচালনা করেছেন তিনি।

১৯৬২ সাল থেকে রাজশ্রী প্রোডাকশনসের প্রযোজনায় ‘আরতি’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন রমেশ দেও। এরপর অমিতাভ বচ্চন, রাজেশ খন্না, শত্রুঘ্ন সিংহের মতো একাধিক তারকার সঙ্গে কাজ করেন তিনি।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...