Monday, June 15, 2026

Metro: বাজেটে বঞ্চিত রাজ্যের মেট্রো প্রকল্প, ব্যতিক্রম ইস্ট-ওয়েস্ট মেট্রো

Date:

Share post:

সাধারণ মানুষের জন্য এবারের কেন্দ্রীয় বাজেট অন্তঃসারশূন্য। এই মত বিজেপি (Bjp) -বিরোধী প্রায় সব রাজনৈতিক দলেরই। সাধারণ মানুষের যাতায়াতের জন্য সুবিধাজনক মেট্রোরেল (Metro Rail)। সেই প্রকল্পে বরাদ্দ কমিয়ে দিল কেন্দ্রের বিজেপি সরকার। ব্যতিক্রম শুধু ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে।

জোকা-বিবাদীবাগ মেট্রো প্রকল্প, দমদম-নিউ গড়িয়া মেট্রো প্রকল্প, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প। আশা ছিল এই তিনটি মেট্রো প্রকল্পে কেন্দ্রীয় সরকার বাজেটে বরাদ্দ বাড়াবে। কিন্তু বাস্তবে দেখা গেল প্রথম দু’টি প্রকল্পের জন্য বরাদ্দ কমিয়ে দিয়েছে বিজেপি সরকার। তবে চাহিদা থেকে কিছু বেশি দেওয়া হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোকে। সূত্রের খবর, ইস্ট-ওয়েস্ট (East-West) মেট্রোর জন্য হাজার কোটি টাকা কেন্দ্র কাছে চাওয়া হয়েছিল। ১১০০ কোটি বরাদ্দ করা হয়েছে বাজেটে।

দমদম-নিউ গড়িয়া ও জোকা-বিবাদিবাগ এই দুটো মেট্রো প্রকল্প শহরবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু গতবারের থেকে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। ফলে প্রকল্পের কাজের গতি মন্থর হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন- “ইসবার দোশো পার…”, বলা সুপার ফ্লপ শুভেন্দুর এলাকাতেই বিজেপিতে বিরাট ধস

 

Related articles

মোদির সফরের আগে কলকাতাকে সাজাতে কোটি কোটি টাকার উন্নয়ন প্যাকেজ! ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কলকাতা সফর ও আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে শহরজুড়ে (Kolkata) শুরু হল 'স্বচ্ছতা...

দিশানীর জীবনে নতুন দিশা! বাগদান সারলেন মিঠুন-কন্যা

চক্রবর্তী পরিবারে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বড় ছেলে মহাক্ষয়ের বিয়ের কয়েক বছর পরে...

যোগ দিবসকে ‘উৎসব’-এ পরিণত করার ডাক মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে রাজ্যজুড়ে জনঅংশগ্রহণের ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। কলকাতা পুরসভার 'স্বচ্ছতা সে স্বাগত'...

মণিপুরে হাসপাতালের বাইরে পুলিশের কাঁদানে গ্যাস, লাঠিচার্জ

ফের উত্তপ্ত মণিপুর। লেইলন ভাইফেই গ্রামের কুকি সম্প্রদায়ের তিন আহত ব্যক্তিকে ভর্তি করায় মণিপুরের রাজধানী ইম্ফলের উপকণ্ঠে ল্যাম্পহেলপাটের...