Friday, April 3, 2026

একদল মদ্যপ যুবকের হাতে প্রহৃত সিভিক ভলান্টিয়ার. কেন জানেন ?

Date:

Share post:

আচমকাই বেধড়ক মার খেলেন কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে নদিয়ায় শান্তিপুর থানার বেলেডাঙ্গা মোড়ে।  মারধরের অভিযোগ উঠেছে একদল মদ্যপ যুবকের বিরুদ্ধে। আহত ওই সিভিক ভলান্টিয়ারের নাম রতন বিশ্বাস, বয়স পঁয়ত্রিশ। বাড়ি শান্তিপুর বাগআঁচড়ায়।

আহত  সিভিক ভলান্টিয়ার জানান, বুধবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি বিকেলে শান্তিপুর বেলেডাঙ্গা মোড় এলাকায়  ডিউটি করছিলেন তিনি। সেই সময়, একটি গাড়ি সাইড করা নিয়ে স্থানীয় কিছু মদ্যপ যুবকের সঙ্গে বচসা  হয়। এর কিছুক্ষণ পর আরও বেশ কয়েকজন যুবকদের নিয়ে আসে তারা। সকলেই মত্ত অবস্থায় ছিলেন বলে দাবি ওই আহত সিভিক ভলান্টিয়ারের। এই যুবকেরা একত্রিত হয়ে কর্তব্যরত অবস্থাতেই ওই সিভিক ভলান্টিয়ারকে মারধর করতে শুরু করে। গণ্ডগোল দেখে গ্রামবাসীরা ছুটে আসে আর তখনই ওই যুবকেরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন- Mamata: দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতির উদযাপন, ১ সেপ্টেম্বর শ্যামবাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা: মুখ্যমন্ত্রী

এরপর আহত সিভিক ভলান্টিয়ারকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান গ্রামবাসীরা। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। এই ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই সিভিক ভলান্টিয়ার। ঘটনায় যে দুই যুবকের বিরুদ্ধে মূলত অভিযোগ উঠেছে সেই সময়ের পর থেকে তারা দুজনেই পলাতক। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...