Thursday, March 12, 2026

১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাড়তে থাকা করোনা পরিস্থিতির(covid situation) জেরে পূর্বনির্ধারিত দুয়ারে সরকার ক্যাম্পের ওপর স্থগিতাদেশ জারি করেছিল রাজ্য সরকার(state government)। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়ে দিলেন আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প(duare sarkar)। বাড়ির পাশে এই ক্যাম্পে গিয়ে রাজ্যবাসী ২৪টি সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এবারের ‘দুয়ারে সরকার’ চলবে ১৫ মার্চ পর্যন্ত।

এদিন প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দুয়ারের সরকার প্রকল্পের রাজ্যের প্রচুর মানুষ সুবিধা পেয়েছেন। মানুষ যাতে এই প্রকল্পের সুবিধা পায় তার জন্য দুয়ারে সরকার প্রকল্পের সঙ্গে এবার যুক্ত হচ্ছে আরও ৬টি দফতর। আগে ছিল ১৮টি দফতর। সবমিলিয়ে এ বার থেকে ২৪টি দফতরের কাজের সুবিধা পাওয়া যাবে দুয়ারের সরকারের শিবির থেকেই। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, মৎস্যজীবী, শিল্পী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের জন্য নির্দিষ্ট ক্রেডিট কার্ডও মিলবে এই ক্যাম্প থেকে। যেখানে যেটুকু পরিষেবা দেওয়া বাকি আছে, এবারের ক্যাম্প থেকে তা সম্পূর্ণ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:সরকার গ্যারান্টি দিচ্ছে, ঋণ দিতেই হবে পড়ুয়াদের: ব্যাঙ্কগুলিকে কড়া বার্তা মমতার

এ পাশাপাশি তিনি প্রশাসনিক বৈঠক থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ব্যাঙ্কগুলির অসহযোগিতা নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। ব্যাঙ্কগুলিকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, কোনও ব্যাঙ্ক ঋণ না দিলে, সমবায় ব্যাঙ্ক ঋণ দেবে। যে সমবায় ব্যাঙ্ক ঋণ দিচ্ছে না, তার কাছে জবাব চাওয়া হোক। ব্যাঙ্ক যে দয়া করছে না, সেটা বুঝিয়ে দিতে হবে। সরকার গ্যারান্টি দিচ্ছে, পড়ুয়াদের ঋণ দিতেই হবে। একইসঙ্গে আধিকারিকদের নির্দেশ দেন যত দ্রুত সম্ভব ব্যাংকের আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে একটি বৈঠক করে সমস্যা সমাধানের জন্য।

spot_img

Related articles

লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ রবির! কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে

পশ্চিমবঙ্গের লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayan Ravi)। কলকাতা হাই কোর্টের...

হরমুজে ভারতীয় জাহাজের জন্য সবুজ সংকেত, গ্যাসের সংকট মিটবে কবে কাটছে না ধোঁয়াশা 

হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাতায়াত করতে পারবে ভারতীয় জাহাজ (Indian Ships) ,  বৃহস্পতিবার সকালে এমন খবর...

দেশজুড়ে এলপিজি সংকট, সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভ বিরোধী জোটের

গ্যাসের সংকটে নাকাল আমজনতা। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের মকরদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিরোধী জোটের সাংসদদের। যোগ দিয়েছেন...

মহাকুম্ভের ভাইরাল মোনালিসার ‘লাভ জেহাদ’! বামপন্থী হস্তক্ষেপে বিয়ে মুসলিম প্রেমিকের সঙ্গে 

কুম্ভ মেলা থেকে গ্ল্যামার দুনিয়া ডাক পাওয়া বিড়ালাক্ষী মালাপসারিণী মোনালিসা (Maha Kumbh Monalisa) ফের খবরে শিরোনামে। এবার তাঁর...