সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ: ট্রাইবুনাল নিয়ে তথ্য পেশ কমিশনের

ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়া কলকাতা হাই কোর্ট অনেক আগেই শেষ করে ফেলেছে। অথচ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেও ট্রাইবুনালে গিয়ে নিজেদের অভিযোগ জানাতে পারছেন না রাজ্যের মানুষ। এর প্রেক্ষিতে বুধবার সুপ্রিম কোর্টের (Supreme Court) কড়া নির্দেশ, বুধবারের মধ্যে ট্রাইবুনালের (Appellate Tribunal) সদস্য বিচার বিভাগীয় আধিকারিকদের প্রশিক্ষণ প্রক্রিয়া শেষ করতে হবে। সুপ্রিম নির্দেশের পরে নির্বাচন কমিশন (Election Commission) ট্রাইবুনালের কাজ শুরুর প্রতিশ্রুতি দিলো। যদিও কবে থেকে সেখানে শুনানি প্রক্রিয়া শুরু হবে, তা জানানো হয়নি বুধবারও।
Sponsored

ভোটার তালিকা সংক্রান্ত আবেদন ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য রাজ্যে অ্যাপালেট ট্রাইবুনাল গঠনের প্রক্রিয়া শেষ হয়েছে। মোট ১৯টি অ্যাপালেট ট্রাইবুনাল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রাইবুনালগুলির দায়িত্বে থাকছেন কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) মনোনীত অবসরপ্রাপ্ত বিচারপতিরা। তাঁদের প্রশিক্ষণ বুধবারের মধ্যে শেষ করা হবে। অনলাইন ও অফলাইন (online and offline) — দুই মাধ্যমে জমা পড়া সমস্ত আবেদন, নথি ও তথ্য ট্রাইবুনালের বিচার বিভাগীয় আধিকারিকরা পাবেন। প্রত্যেকটি আবেদনপত্র যথাযথভাবে যাচাই করা হবে বলেও জানানো হয়েছে।
ইতিমধ্যেই নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে জোকার কাছে ডায়মন্ড হারবার রোডে জলশক্তি মন্ত্রকের অধীন শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ভবনটিকে বেছে নেওয়া হয়েছে অ্যাপালেট ট্রাইবুনালের শুনানির কেন্দ্র হিসাবে। প্রাথমিকভাবে আট সপ্তাহের জন্য এই পরিকাঠামো ব্যবহার করা হবে এই কাজে। ট্রাইব্যুনালের কাজের জন্য ২১টি চেম্বার চেয়েছে কমিশন।
আরও পড়ুন : চূড়ান্ত তালিকার পর কীভাবে নতুন নাম সংযোজন, কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, প্রয়োজনীয় অনুমতি মিললেই রাজ্য সরকার পরিকাঠামো প্রস্তুত করবে। এরপর কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) তত্ত্বাবধানে ট্রাইবুনালের (Appellate Tribunal) স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি হবে এবং বিচার প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই আবেদন জানানোর জন্য অনলাইন পোর্টাল চালু হয়েছে। অর্থাৎ ট্রাইবুনালের সদস্যদের প্রশিক্ষণ সম্পূর্ণ হলেও, অনলাইনে আবেদন শুরু হয়ে গেলেও বৃহস্পতিবার থেকে ট্রাইবুনাল সক্রিয় হচ্ছে, এমনটা এখনও জানাতে পারল না নির্বাচন কমিশন।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
3h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
7h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
9h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
11h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
14h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
