Friday, April 3, 2026

Surajit Sengupta: ভেন্টিলেশনেই রয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত

Date:

Share post:

ভেন্টিলেশনেই রয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত ( Surajit Sengupta)। তাঁর অবস্থায় একই রকম রয়েছে, খুব একটা উন্নতি বা খুব একটা অবনতি হয়নি তাঁর। ওষুধপত্র বা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা যেমন চলছিল ঠিক তেমনটাই চলছে সুরজিৎ সেনগুপ্তের, এদিন এমনটাই জানাল হল হাসপাতালের পক্ষ থেকে।

বৃহস্পতিবারের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, এখনও ভেন্টিলেশনে রয়েছেন সুরজিৎ সেনগুপ্ত। ভেন্টিলেশনের মাধ্যমে তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯২ থেকে ৯৩ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। ওষুধের মাত্রা কমানো হয়েছে। কম মাত্রার ভেসোপ্রেসার সাপোর্টের মাধ্যম তাঁর শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। ওষুধের প্রভাবে তাঁর শরীরে মাঝে মাঝে অনিয়মিত হৃৎস্পন্দন দেখা গিয়েছে। এছাড়া ফের ইকোকার্ডিয়োগ্রাফি করা হয়েছে। তবে নতুন করে কোনও উন্নতি বা অবনতি লক্ষ্য করা যায়নি বলে জানান হয়। জ্বর নেই শরীরে। গত ২৪ ঘণ্টায় খিঁচুনিও আসেনি। শ্বেত রক্তকণিকা বাড়ানোর চেষ্টা চলছে। বিশেষজ্ঞেরা তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন।

আরও পড়ুন:Sourav Ganguly: করোনার বাধা না থাকলে ভারতেই হবে আইপিএল, জানালেন বিসিসিআই সভাপতি

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...