Wednesday, April 1, 2026

Lalbazar Police: কলকাতায় হানি ট্র্যাপের পর্দাফাঁস!গ্রেফতার ৫

Date:

Share post:

কলকাতায় হানি ট্র্যাপের পর্দাফাঁস। কলকাতা পুলিশ আধিকারিকের পরিচয় দিয়ে ফোন করে সেক্স র‍্যাকেটে নাম জড়ানোর কথা বলে মোটা টাকা আদায়ের ছক বানচাল। নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর এমনই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল লালবাজার। রাজারহাটের শাপুরজি আবাসনে অভিযান চালিয়ে এক নাবালক-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।

আরও পড়ুন:ANUBRATA MANDAL: আদালতের অনুমতি ছাড়া অনুব্রতকে গ্রেফতার করতে পারবে না সিবিআই, জানালো হাইকোর্ট

পুলিশ সূত্রের খবর,তাদের কাছে এক ব্যক্তির অভিযোগ জমা পড়ে। কলকাতা পুলিশের ইনস্পেক্টর পরিচয় দিয়ে তাঁকে কেউ ফোন করেছিলেন। আচমকাই তাঁর কাছে ফোন আসে। ফোনে বলা হয়েছিল, তাঁর নাম জড়িয়ে পড়েছে অবৈধ যৌনতা সংক্রান্ত ঘটনায়। ফোনেই পুলিশের খাতা থেকে নাম মুছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এর বিনিময়ে একটা মোটা অঙ্কের টাকা দেওয়ার কথাও বলা হয়।

এরপরই লালবাজারের সাইবার ক্রাইম শাখায় যোগাযোগ করেন ওই ব্যক্তি। তদন্তে নেমে ফোন নম্বর ট্র্যাক করে দেখা যায়, মোবাইলের অবস্থান রাজারহাটের শাপুরজি আবাসনে। এরপর আরও বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহের পর লালবাজারের সাইবার ক্রাইম থানার পুলিশ আবাসনে অভিযান চালায়। এরপরই পুলিশের জালে ধরা পড়ে ওই পাঁচ জন। উদ্ধার হয়েছে সিমকার্ড-সহ সাতটি মোবাইল ফোন এবং তিনটি এটিএম কার্ড। জানা গেছে, ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা। ধৃতরা এরকম আরও অনেক মানুষের সঙ্গে প্রতারণা করেছে কিনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Related articles

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...