Monday, June 22, 2026

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার কর্ণধারের বিরুদ্ধে। তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে বিবৃতি দিল প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’। সেইসঙ্গে, কোনও প্রভাব খাটানোর অভিযোগ যাতে না ওঠে, সেই কারণে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ করেছেন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay)।

রাহুলের (Rahul Bandyopadhyay) মৃত্যুর পর থেকে ইউনিটের সদস্যদের পরস্পর বিরোধী বয়ান একটি বিশাল বড় ধোঁয়াশা তৈরি করেছিল। রাহুলের মৃত্যুর পরে লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, গভীর জলে কোনও শ্যুট ছিল না। কিন্তু পরবর্তীকালে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, তিনি স্পটে ছিলেন না এবং সেখানে কী ঘটেছে তিনি জানেন না।

আরও পড়ুন : মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

অন্যতম কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে জনমানসে যে ধারণা তৈরি হয়েছে, সে বিষয়েও সব স্পষ্ট করে দেওয়া হয়েছে ম্যাজিক মোমেন্টসের বিবৃতিতে। জানানো হয়েছে, লীনা মূলত সংস্থার লেখিকা এবং ক্রিয়েটিভ হেড হিসেবে যুক্ত, তিনি কোনও অপারেশনাল একজিকিউটিভ বা প্রোমোটর নন। তবে মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন হওয়ার কারণে তদন্তে যাতে পক্ষপাতিত্বের-এর প্রশ্ন না ওঠে, তার জন্য তিনি নিজের পদ থেকে সরে দাঁড়াতে ইচ্ছুক। সেই সঙ্গে তাঁর পদত্য়াগে এই ঘটনায় তাঁর কোনও দায় থাকলে তা থেকে এড়িয়ে যাওয়ার প্রশ্নও তৈরি হবে না।

Related articles

বাংলায় গুজরাট মডেল: কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, শুধুই নিরামিষ খাবার? উঠছে প্রশ্ন

এবার কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব পাবে ইসকন। সোমবার, রাজ্য বাজেটে (WB Budget 2026) এই ঘোষণা করেন অর্থমন্ত্রী...

ফুঁসছে তিস্তা, উত্তর সিকিমে ফের বন্যার আশঙ্কা

উত্তর সিকিমে (North Sikkim) টানা ভারী বৃষ্টিপাতের জেরে ক্রমশ উদ্বেগ বাড়ছে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে তিস্তা নদীর (Teesta...

FIFA World Cup: রেকর্ড সৃষ্টির সামনে মেসি, অস্ট্রিয়ার বিরুদ্ধে বদলাবে আর্জেন্টিনার একাদশ?

বিশ্বকাপে(FIFA World Cup) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার রাতে আর্জেন্টিনা প্রতিপক্ষ অস্ট্রিয়া। প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে...

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...