Saturday, April 4, 2026

Saraswati puja-school : স্কুল খুলেছে, হাসি ফুটেছে প্রতিমা শিল্পীদের মুখে

Date:

Share post:

স্কুল খুলেছে, হাসি ফুটেছে প্রতিমা শিল্পীদের মুখে। রাজ্য সরকারের নির্দেশে বৃহস্পতিবার থেকেই খুলে গেল স্কুল । আর মাত্র একদিন পরেই সরস্বতী পুজো। তাই বহু স্কুলে শেষ মুহূর্তে সরস্বতী পুজোর আয়োজন শুরু হতে চলেছে। সকলেই এখন ছুটছেন প্রতিমা কিনতে। গোটা মালদহ জেলা জুড়েই এখন এই চিত্র। গত দু’বছর ধরে বন্ধ ছিল স্কুল। তাই স্কুলে সরস্বতী পুজোর হওয়ার কোনও প্রশ্নই ওঠে নি। কিছু স্কুলে নাম মাত্র পুজো হলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি তেমন ছিল না। তবে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার স্কুল কলেজ খোলা হল। তবে আজ প্রথম দিন স্কুল কলেজগুলিতে উপস্থিতির হার কিছুটা কম ছিল। আজ স্কুল খুলে যাওয়ায় এ বছরের সরস্বতী পুজোয় পূর্ণ উদ্যমে এবং আনন্দের সঙ্গে অংশগ্রহণ করতে পারবে ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি পর্ব শুরু করেছে স্কুল -কলেজ কর্তৃপক্ষ। কিছুদিন আগেও স্কুল খোলার পরিস্থিতি তৈরি না হওয়ায় হওয়ায় কার্যত মাথায় হাত পড়ে গিয়েছিল মৃৎশিল্পীদের।

  মালদহ পোস্ট অফিস মোড় এলাকায় দেখা গেল সরস্বতী প্রতিমা কিনতে আয়োজকদের ভিড় উপচে পড়ছে। মালদহ বাল্য বালিকা উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষিকা দেবশ্রী মজুমদার জানান সরকারি নির্দেশ অনুযায়ী স্কুল আজ থেকে খোলা হল । করোনা বিধি মেনেই স্কুলের পঠন -পাঠন শুরু করা হল। তবে ছাত্রীদের উপস্থিতির হার অনেকটাই কম। এরমধ্যে সরস্বতী পুজো স্কুলে করা হবে। তবে সব ক্লাসের ছাত্রীরা সরস্বতী পুজোয় অংশগ্রহণ করতে পারবে না ।
শুধুমাত্র একাদশ শ্রেণির ছাত্রীদের পুজোয় অংশগ্রহণ করতে দেওয়া হবে। ইংরেজবাজার শহরের বিশিষ্ট সংগীত শিল্পী সুখময় মজুমদার জানান করোনা সময় কাল থেকে ছাত্র-ছাত্রীদের এই গৃহবন্দি অবস্থায় ছিল । তবে এবার তারা গৃহবন্দি অবস্থা থেকে বেরিয়ে আবাররও স্কুলের পঠন -পাঠনে ফিরতে পারবে। রাজ্য সরকারের ভূমিকা‌কে ধন্যবাদ জানাই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...