Saturday, April 4, 2026

Cricket: বড় ধাক্কা রোহিতদের, করোনা-আক্রান্ত শ্রেয়স, ধবন, ঋতুরাজ -সহ ৮

Date:

Share post:

আমেদাবাদে ভারতীয় শিবিরে কোভিডের হানা। ক্রিকেটার ও নন-কোচিং স্টাফ মিলিয়ে দলের অন্তত আটজনের করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে বলে খবর। এঁদের মধ্যে ব্যাটসম্যান শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার ও ঋতুরাজ গায়কোয়ার আছেন বলে জানা গিয়েছে।
আমেদাবাদে এইমুহুর্তে ভারতীয় ক্রিকেটাররা কোয়ারেন্টিনে রয়েছেন। কিন্তু সেখানে পা রাখার পর ক্রিকেটারদের কোভিড টেস্ট হলে এই ক্রিকেটার ও বাকিদের রিপোর্ট পজিটিভ এসেছে।
৬ ফেব্রুয়ারি প্রথম একদিনের ম্যাচ হওয়ার কথা। সেটি হবে ভারতের হাজারতম একদিনের ম্যাচ। কিন্তু ভারতীয় শিবিরে করোনার হানা আশঙ্কার মেঘ নিয়ে এসেছে। আশঙ্কা এইজন্য যে আক্রান্ত ক্রিকেটাররা গত কদিনে কাদের সংস্পর্শে এসেছেন সেটাই এখন খুঁজে দেখার বিষয়।
গত দু’বছরে করোনার জন্য বহু সিরিজ বাতিল হয়েছে। ইংল্যান্ডে ভারতের শেষ টেস্ট হতে পারেনি এই কারণে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি২০ ম্যাচ হওয়ার কথা। কিন্তু শিবিরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে কোভিডের ঘটনা গোটা সিরিজে উপরেই আশঙ্কার মেঘ নিয়ে এসেছে। এখন আক্রান্তদের ও তাদের সংস্পর্শে আসা ক্রিকেটারদের আইসলেশনে পাঠানোই বড় চ্যালেঞ্জ।
তার উপর প্রথম ম্যাচে কে এল রাহুল খেলবেন না। এখন ধাওয়ান ও ঋতুরাজ করোনা আক্রান্ত হওয়ায় রোহিতের সঙ্গে কে ওপেন করবেন সেটা একটা বড় প্রশ্ন। তুলনায় শ্রেয়সের পরিবর্ত পাওয়া সহজ। যেহেতু মিডল অর্ডারে অনেক অপশন রয়েছে। জানা গিয়েছে বোর্ড দ্রুত এই তিনজনের পরিবর্তে ক্রিকেটারের নাম জানবে। তবে স্ট্যান্ডবাই থাকা শাহরুখ খান, ঋষি ধাওয়ানদের দলে অন্তর্ভুক্ত করে নেওয়া হতে পারে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...