Friday, April 3, 2026

‘গেট’ পরীক্ষা স্থগিতের আর্জি খারিজ, হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট

Date:

Share post:

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী শনিবার, ৫ ফেব্রুয়ারিই হতে পারে গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং এগজ্যাম (গেট)।বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই পরীক্ষা স্থগিতের আর্জি খারিজ করে দিয়েছে। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ বলেছেন, নির্ধারিত সূচির ৪৮ ঘণ্টা আগে এভাবে পরীক্ষা স্থগিত করে দেওয়া যায় না। সেটা করলে বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা তৈরি হতে পারে। পড়ুয়ারা পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন। তাঁদের কেরিয়ার নিয়ে খেলা করা যায় না।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইআইটি খড়্গপুর যদি শনিবার পরীক্ষা নিতে রাজি না থাকে, সেক্ষেত্রে তারা ইচ্ছা করলে ‘গেট’ স্থগিত রাখতে পারে। কিন্তু শীর্ষ আদালত এ বিষয়ে কোনও নির্দেশ দেবে না।
আসলে করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্যে বন্ধ হয়ে যায় স্কুল-কলেজ। একাধিক পরীক্ষাও স্থগিত হয়ে যায়। এই পরিস্থিতিতে এবারের গেট স্থগিত রাখা হবে কি না, সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মহল থেকে দাবি করা হয়, গেট স্থগিত করে দেওয়া উচিত আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের। এ বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদনও করা হয়। তবে সেই আবেদনে সাড়া দিল না শীর্ষ আদালত। বিচারপতিরা জানিয়ে দিলেন, তাঁরা পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেবেন না।
শনি ও রবিবার এবং ১২ ও ১৩ তারিখ দু’দফায় ‘গেট’ হওয়ার কথা। আইআইটি খড়্গপুরের পক্ষ থেকে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য ট্র্যাভেল পাসের ব্যবস্থা করা হয়েছে। আজ শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। আদালত এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না।তাই পরীক্ষা স্থগিত করার নির্দেশ দেওয়া হচ্ছে না।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...