Wednesday, June 24, 2026

Accident:নির্মীয়মান বাড়ির ভেঙে মৃত ৬ শ্রমিক, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

ঘুমের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ মলের একাংশ। এর ফলে মৃত্যু হয়েছে অন্তত ছয় শ্রমিকের। আহত বেশ কয়েকজন। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে পুণের ইয়ারেবদা শাস্ত্রীনগর এলাকায়।আপাতত ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও দমকল বাহিনী। গোটা ঘটনায় নির্মাণকারী সংস্থার গাফিলতির অভিযোগ উঠেছে।ঘটনায় শোকপ্রকাশ করে একটি টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


আরও পড়ুন:Punjab: ভোটের মুখে ইডির হানা, গ্রেফতার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নির ভাইপো

পুণের জানিয়েছেন, ইয়ারবদায় শাস্ত্রীনগর এলাকায় একটি মল তৈরির কাজ চলছিল। লোহা নিয়ে ভবনের খাঁচা তৈরি করা ছিল। ভবনটির বেসমেন্টে গাড়ি পার্কিংয়ের জায়গায় লোহার খাঁচা ভেঙে পড়ে। সেই সময় ১০ জন শ্রমিক সেখানে ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজনের প্রথমে মৃত্যু হয়। পরে আহতদের একজনের মৃত্যুর খবর মেলে।


পুণের ট্রাফিক পুলিশ কমিশনার জানিয়েছেন, ইয়ারবদায় শাস্ত্রীনগর এলাকায় একটি মল তৈরির কাজ চলছিল। লোহা নিয়ে ভবনের খাঁচা তৈরি করা ছিল। ভবনটির বেসমেন্টে গাড়ি পার্কিংয়ের জায়গায় লোহার খাঁচা ভেঙে পড়ে। সেই সময় ১০ জন শ্রমিক সেখানে ছিলেন। মাঝরাতে বিকট শব্দ শুনে এলাকার লোকজন ছুটে আসেন। এরপরই তাঁরা দেখেন, নির্মীয়মাণ ভবনটিতে এই দুর্ঘটনা।তাঁরাই পুলিশ ও দমকলকে খবর দেয়।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...