Friday, June 26, 2026

Atk Mohunbagan: মুম্বইয়ের বিরুদ্ধে ড্র করলেও, দলের খেলায় খুশি বাগান কোচ

Date:

Share post:

গত বৃহস্পতিবার মুম্বই সিটি এফসির ( Mumbai City fc) সঙ্গে এগিয়ে থেকেও ড্র করে এটিকে মোহনবাগান ( ATK Mohunbagan)। যার ফলে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের মুখ আর দেখতে পায় না জুয়ান ফেরান্ডোর দল। তবে দল ড্র করলেও, দলের খেলায় অখুশি নন বাগান কোচ। তিনি বলেন, যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দল, সেই অনুযায়ী অখুশি হওয়ার মতো ফল হয়নি।

সাংবাদিক সম্মেলনে জুয়ান বলেন,” আমাদের অনেক সমস্যা ছিল। প্রচুর সুযোগ তৈরি করা সত্ত্বেও তিন পয়েন্ট না পাওয়াটাই তো বড় সমস্যা। একটা নিজ গোল হয়েছে ঠিকই। কিন্তু জেতার অনেক সুযোগ পেয়েছিলাম আমরা। সময়টা এমন খারাপ যাচ্ছে যে একটা ভাল দল গড়াই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সব দলকেই অবশ্য এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমাদের দলে যেমন রয় কৃষ্ণার চোট আছে। উইলিয়ামসকে মাঝপথে চোটের জন্য তুলে নিতে হল। কিয়ানেরও চোট হয়েছে। জনি কাউকো ১৫ দিন পরে মাঠে নামল। এই রকম একটা কঠিন সময়েও দল যখন বিপক্ষকে চাপে রাখতে পারছে, আক্রমণ তৈরি করছে, প্রচুর গোলের সুযোগ পাচ্ছে, তখন আমার খুশি হওয়ারই কথা। কিন্তু অন্য দলগুলোর মতো আমাদেরও নানা সমস্যা সত্ত্বেও মাঠে দল নামাতে হচ্ছে। এই অবস্থায় ছেলেদের পাশে দাঁড়াতেই হবে।”

বাগানের প্রধান স্ট্রাইকার রয় কৃষ্ণা, প্রায় অনেকদিন মাঠের বাইরে। আজও স্কোয়াডে ছিলেন না তিনি। কী অবস্থা তাঁর? সেই নিয়ে জুয়ান বলেন,” ওর চোটের জন্য। তিন সপ্তাহ আগে ওড়িশার বিরুদ্ধে ও চোট পায়। হায়দরাবাদ, এসসি ইস্টবেঙ্গল কোনও ম্যাচেই খেলতে পারেনি। ও এখনও সুস্থ হয়ে ওঠেনি বলে স্কোয়াডে ছিল না। তবে দ্রুত সুস্থ হয়ে উঠছে ও।”

পরের ম্যাচ হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। এই মুহূর্তে দুরন্তে ছন্দে তারা। কোন বিশেষ পরিকল্পনা? এই নিয়ে বাগান কোচ বলেন,”পরিকল্পনা তো রয়েছেই। কিন্তু সেটা বলতে পারব না। আমার ইচ্ছা, উদ্দেশ্য এখন কাউকে জানাতে পারব না। তবে এখন এই পরিকল্পনা অনুযায়ীই প্রস্তুতি নেব আমরা।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...