Friday, June 26, 2026

Weather Update: উধাও শীত, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি

Date:

Share post:

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে।বৃষ্টি হচ্ছে দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও মুর্শিদাবাদে।আবহাওয়া দফতর সূত্রের খবর আজ সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিকেলের পর থেকে বৃষ্টি আরও বাড়তে পারে। উত্তরবঙ্গজুড়েও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:Accident:নির্মীয়মান বাড়ির ভেঙে মৃত ৬ শ্রমিক, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রতিবার সরস্বতী পুজোর সময় শীত শীত ভাব থাকে। তবে এবার আলিপুর দফতরের পূর্বাভাস কলকাতা ,দুই ২৪ পরগণা এবং উত্তরবঙ্গেও আগামিকাল বৃষ্টি হবে। এদিকে বুধবার থেকেই ঊর্ধ্বমুখী পারদ। তাই বিদ্যাদেবীর আরাধনায় ছেদ ফেলেছে পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়া দফতরের জানিয়েছে আগামিকালও রাজ্যজুড়ে বৃষ্টি হবে।অন্যদিকে,দার্জিলিঙের চটকপুর ও টাইগার হিলে শুরু হয়েছে তুষারপাত। সাদা চাদরে মুড়েছে উত্তরভারতের সান্দাকফুও।

শুক্রবার ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন ছিল গোটা তিলোত্তমা। বেলা বাড়তেই কুয়াশা কেটে গেলেও আকাশ মেঘাচ্ছন্ন। তারপর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে যা প্রায় চার ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...