Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এগিয়ে থেকে মুম্বই সিটি এফসির  সঙ্গে ১-১ গোলে ড্র করল এটিকে মোহনবাগানের। যার ফলে মুম্বইয়ের বিরুদ্ধে এবারও জেতা হল না সবুজ-মেরুনের। বাগানের হয়ে একমাত্র গোলটি করেন ডেভিড উইলিয়ামস।

২) ফিরছে রঞ্জি ট্রফি । বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দেওয়া হল ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। প্রথম পর্ব শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি থেকে, শেষ হবে ১৫ মার্চ। দ্বিতীয় পর্ব ৩০ মে থেকে শুরু হয়ে চলবে ২৬ জুন পর্যন্ত।

৩) শীতকালীন অলিম্পিক্স উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠান বয়কট করল ভারত । বৃহস্পতিবার এমনটাই জানান হল ভারত সরকারের পক্ষ থেকে। গালওয়ান সীমান্তে হামলাকারী সেনার হাতে অলিম্পিক্সের মশাল, সেই কারণে শীতকালীন অলিম্পিক্স বয়কট করল ভারত।

৪) ভেন্টিলেশনেই রয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত । তাঁর অবস্থায় একই রকম রয়েছে, খুব একটা উন্নতি বা খুব একটা অবনতি হয়নি তাঁর। ওষুধপত্র বা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা যেমন চলছিল ঠিক তেমনটাই চলছে সুরজিৎ সেনগুপ্তের, এদিন এমনটাই জানাল হল হাসপাতালের পক্ষ থেকে।

৫) বেঙ্গালুরুতে  হতে চলেছে শ্রীলঙ্কার  বিরুদ্ধে দিন-রাতের টেস্ট। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, বেঙ্গালুরুতে হবে গোলাপি বলের এই টেস্ট ম্যাচ।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...