Saturday, April 4, 2026

Burdwan Accident : বাঁক নিতে গিয়ে মারুতি ও রোগীসহ অ্যাম্বুল্যান্স পড়ে গেল পুকুরে

Date:

Share post:

বাঁক নিতে গিয়ে একটি মারুতি গাড়ি এবং রোগীসহ অ্যাম্বুল্যান্স পড়ে গেল পুকুরে (Burdwan Accident)।  তবে সঙ্গে সঙ্গেই উদ্ধারকাজ শুরু হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন সকলেই। শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটেছে বর্ধমানে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে প্রবল বৃষ্টির মধ্যে একটি অ্যাম্বুল্যান্স ও একটি মারুতি গাড়ি গুসকরা থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল।  সিউড়ি রোড থেকে বাঁক নেওয়ার সময় অন্য একটি গাড়ি এই অ্যাম্বুল্যান্স ও মারুতিটিকে ওভারটেক করতে গিয়ে চেপে দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে মারুতিটি  উল্টে গিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। অন্যদিকে অ্যাম্বুল্যান্সটিও পুকুরের পাড়ে ঝুলতে থাকে। তবে  রক্ষা পেয়েছেন সকলেই।  মারুতিটিতে ৪ জন যাত্রী ছিলেন। পুকুরে পড়ে যেতেই, উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। চারজনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে প্রায় ডুবন্ত অ্যাম্বুল্যান্সের  ভিতরে  রোগী ছিলেন। যাত্রীসহ রোগীদেরও উদ্ধার করা সম্ভব হয়েছে।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...