Saturday, March 14, 2026

‘ভ্যালেন্টাইনস ডে ফেস্ট, ‘সিঙ্গেল’দের নো এন্ট্রি! যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ঘিরে চর্চা

Date:

Share post:

‘ভ্যালেন্টাইনস ডে ফেস্ট’ হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তবে সবাই যোগ দিতে পারবে না। নিজেদের মনের মানুষকে, থুড়ি ‘ভ্যালেন্টাইনকে’ খুঁজে নিয়ে যোগ দিতে হবে। ভ্যালেন্টাইন হতে হবে কলেজেরই কেউ। ‘সিঙ্গেল’ কোনও পড়ুয়া অর্থাৎ, যে তাঁর ‘ভ্যালেন্টাইন’কে খুঁজে পাবে না, তাঁর জন্য ফেস্টে ‘নো এন্ট্রি’। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার-এর সই জাল করে এমনই একটি নোটিশ ছড়িয়ে পড়া নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে তুমুল চাঞ্চল্য ছড়ায়। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসতেই ভুয়ো বিজ্ঞপ্তির অভিযোগ এনে যাদবপুর থানাতে অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কে বা কারা এই কাজটি করেছে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ইংরেজিতে ছাপা এই নোটিশটি দেখে অবশ্য ভুয়ো (Fake Notice) বলে বোঝার উপায় নেই। রীতিমতো রেজিস্টারের জাল সই রয়েছে তাতে। যাতে স্পষ্ট লেখা রয়েছে, ভ্যালেন্টাইন্স ডে ফেস্ট হবে বিশ্ববিদ্যালয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি। আর তার জন্য আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি বিভাগের ছাত্র ছাত্রীদের তাঁদের নিজ নিজ ‘ভ্যালেন্টাইন’ খুঁজে নিতে বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। এই নোটিশে প্রথমে রেজিস্টারের সই দেখে অনেকেই আসল বিজ্ঞপ্তি ভেবে বসেন। যদিও গোটা বার্তাটি পড়ে বোঝা যায় এটি ভুয়ো। এরপরেই বিষয়টি নজরে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কর্তৃপক্ষের দাবি মজার ছলে করে থাকলেও বিশ্ববিদ্যালয়ের নাম এভাবে ব্যবহার করা অপরাধ। তাই যারা এই কাজের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে তাদের তরফে।

আরও পড়ুন- হলোগ্রাম মূর্তি নেভায় সাফাই কেন্দ্রের, ‘জেনেশুনে নেতাজিকে অপমান’ পাল্টা তৃণমূল

spot_img

Related articles

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...