Saturday, April 4, 2026

এবার রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিক্ষুব্ধ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার

Date:

Share post:

(বিজেপি নেতার এমন মন্তব্যকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম)

তৃণমূলের পর এবার রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিক্ষুব্ধ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। রাজ্য বিজেপির প্রাক্তন সহ-সভাপতি ট্যুইটে জগদীপ ধনকড়কে খোঁচা দিয়ে প্রশ্ন তোলেন, “সংবাদমাধ্যম ও ট্যুইটই কি সব কিছু সমাধান করবে? রাজ্যের সঙ্গে দ্বন্দ্বে আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ কি উপকৃত হচ্ছে? সংবাদমাধ্যম ও ট্যুইটই কি সব কিছু সমাধান করবে?”

এরপরই ধনকড়ের উদ্দেশ্যে জয়প্রকাশ বলেন, “আপনার অবস্থান কি শাসক দলকেই সহানুভূতি জোগাচ্ছে না? মানুষ আপনার থেকে প্রকৃত রাষ্ট্রনেতার মতো আচরণ প্রত্যাশা করে।”

বিজেপি নেতার এমন মন্তব্যকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কথায়, রাজ্যপাল কী করছেন সেটা সবাই দেখছেন। তাই বিজেপির অনেক নেতাও রাজ্যপালের বিরোধিতা করছেন। বিজেপি নেতা হয়েও রাজ্যপালের সমালোচনা করার অর্থ, তাঁদের শুভবুদ্ধির উদয় হয়েছে। যদিও রাজ্যপালকে নিয়ে জয়প্রকাশ মজুমদারের মন্তব্যের কোনও জবাব দেননি দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষের বক্তব্য, “কে কী বলেছে জানি না। তবে রাজ্যপাল যা বলছেন তার সঙ্গে আমরা সহমত। আর জয়প্রকাশ মজুমদার আমার ও সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও কথা বলেছেন

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...