Saturday, April 4, 2026

এমবিবিএস পড়ুয়াদের দাবি মেনে পিছলো NEET-PG পরীক্ষা

Date:

Share post:

করোনা আবহে ৬ থেকে ৮ সপ্তাহের জন্য পিছিয়ে গেল নিট পিজি ২০২২ (NEET- PG 2022)। এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১২ মার্চ থেকে। এবার সেই পরীক্ষা অনেকটা পিছলো।

নিট পিজি (NEET- PG 2022) পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৬ জন এমবিবিএস পড়ুয়া। আজই সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachur) ও বিচারপতি সূর্য কান্তের (Surya Kant) বেঞ্চে এই আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। তবে তার আগেই স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিল, ৬ থেকে ৮ সপ্তাহ পিছিয়ে দেওয়া হল পরীক্ষা।

আরও পড়ুন-নিজের বক্তব্য মানুষের দুয়ারে পৌঁছে দিতে ইউটিউব চ্যানেল খুললেন রাজ্যপাল ধনকড়

গত ২৫ জানুয়ারি এমবিবিএস (MBBS) পড়ুয়াদের পক্ষ থেকে পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন জানানো হয়। ৭ ফেব্রুয়ারি এই আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু পরে জানানো হয়, আজ, শুক্রবার শুনানি হবে। তবে তার আগেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা জানাল স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health and Family Welfare)।

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ‘১২ মার্চ ২০২২ তারিখের নিট পিজি- ২০২২ পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। নিট পিজি ২০২১ কাউন্সেলিং (Councelling) ও পরীক্ষার দিন একই সময়ে পড়ায় পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।’ কারণ হিসেবে নির্দেশিকায় বলা হয়েছে, একই সময়ে পরীক্ষা ও কাউন্সেলিং হলে অনেক ইনটার্নের পক্ষেই কাউন্সেলিংয়ে যোগ দেওয়া সম্ভব হত না। তাই পরীক্ষা পিছনো হল।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...