Monday, April 6, 2026

Snowfall: রেকর্ড তুষারপাত দার্জিলিঙে! বরফের চাদরে ঢাকল ঘুম

Date:

Share post:

চলতি বছরে শীতের ইনিংসে বারবার বাধ সেধেছে পশ্চিমী ঝঞ্ঝা। রাজ্যজুড়ে শীতেও বৃষ্টির হাত থেকে রেহাই পায়নি রাজ্যবাসী। অন্যদিকে রেকর্ড তুষারপাত হয়েছে দার্জিলিং-সহ কার্শিয়াঙে। আজও বরফের সাদা চাদরে ঢেকেছে দার্জিলিঙের ঘুম-সহ কার্শিয়াঙের চটকপুর। এনিয়ে ষষ্ঠবারের জন্য তুষারপাত হল দার্জিলিঙে। পাহাড়বাসীদের কথায়,টাইগার হিল, সান্দাকফুতে এই মরসুমে নিয়ম করে তুষারপাত হলেও ২০ বছর পর ঘুম-সহ কার্শিয়াঙের চটকপুরে তুষারপাত দেখা গেল।  শীতের মরসুমে এই পরিমাণ তুষারপাত স্বভবতই রেকর্ড গড়েছে।

আরও পড়ুন:Weather Update: উধাও শীত, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার সকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। উত্তরবঙ্গের দার্জিলিং-সহ কালিম্পং, কার্শিয়াঙের বেশ কিছু জায়গায় ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে। পাশাপাশি তুষারপাত শুরু হয়েছে ঘুম-সহ চটকপুরে তুষারপাত শুরু হয়। সেইসঙ্গে অনান্য বছরের তুলনায় সান্দাকফু, সিঙ্গালিলা রেঞ্জে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি তুষারপাতের খবর মিলেছে। তুষারপাতের টানে দার্জিলিঙে অনান্যবারের তুলনায় ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। ফলে খুশি স্থানীয় ব্যবসায়ীরাও।

এদিকে প্রশাসনের তরফে প্রবল তুষারপাতের জেরে ইতিমধ্যেই সেরপাং, থ্রুমশিং লা, সেঙ্গর এবং লাটোং লা এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।  আবহাওয়ার পরিস্থিতি দেখেই পর্যটকদের রাস্তায় বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...