Monday, March 23, 2026

Lata Mangeshkar: ফের শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে সুরসম্রাজ্ঞী লতা

Date:

Share post:

সরস্বতীপুজোর দিনেই ফের আশঙ্কাজনক সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। গত 27 দিন ধরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হসপিটালে (Breach Candy Hospital) চিকিৎসাধীন তিনি। করোনায় আক্রান্ত হয়েছিলেন লতা। করোনার উপসর্গ মৃদু থাকলেও নিউমোনিয়ার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেখানেই চিকিৎসক প্রতীত সমদানির অধীনে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরি করে লতা মঙ্গেশকরের চিকিৎসা চলছে। শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় ভেন্টিলেশন থেকে বের করা হয়। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, শনিবার সকালে ফের পরিস্থিতির অবনতি হয় লতা মঙ্গেশকরের। ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন সুরসম্রাজ্ঞী।

করোনা রিপোর্ট পজিটিভ আসায় ৯ জানুয়ারি লতাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তাঁর শরীরে উন্নতির হয়েছিল। খুলে নেওয়া হয় ভেন্টিলেশন সাপোর্ট। তবে, হাসপাতাল সূত্রে খবর, পরিস্থিতির অবনতি হয়েছে। ফের ভেন্টিলেশনে দিতে হয়েছে লতাকে।

আরও পড়ুন:ভারতের মেয়েদের ভবিষ্যৎ কেড়ে নেওয়া হচ্ছে, হিজাব বিতর্কে টুইট রাহুলের

Related articles

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...

ডিজিটাল নজরদারিতে বেশি ধরা পড়ছে ট্রাফিক আইন ভাঙার তথ্য

ট্রাফিক আইন (Traffic violations) ভাঙার ক্ষেত্রে ডিজিটাল নজরদারি (digital surveillance) বাড়ায় রাজ্যে অনলাইন বা ই-চালানের সংখ্যা বেড়েছে। ট্রাফিক...

অ্যামোনিয়া গ্যাস ফেটে ভেঙে পড়ল কোল্ড স্টোরেজের ছাদ: বিরাট বিপর্যয় প্রয়াগরাজে

যোগী রাজ্যে এবার অ্যামোনিয়া গ্যাস বিপর্যয়। প্রয়াগরাজে কোল্ড স্টোরেজের অ্যামোনিয়া গ্যাস চেম্বার ফেটে বিরাট দুর্ঘটনা। একদিকে ভেঙে পড়ে...

দলের হয়ে সওয়াল করতে প্রতীক উরকে মুখপাত্র করল তৃণমূল

দলে যোগ দিতে গিয়েই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রতীক উর রহমান (Pratik Ur Rahaman)...