Wednesday, June 24, 2026

প্রয়াত বিজেপির প্রথম সাংসদ জঙ্গা রেড্ডি, হারিয়ে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাওকে

Date:

Share post:

প্রয়াত হলেন দেশের প্রথম বিজেপি সাংসদ চেন্দুপাটলা জঙ্গা রেড্ডি(Janga Reddy)। শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে ৮৭ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। ১৯৮৪-র লোকসভা নির্বাচনে বিজেপির(BJP) দুজন সাংসদ জয়ী হয়েছিলেন তাদেরই একজন ছিলেন জঙ্গা রেড্ডি।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সক্রিয় কর্মী জঙ্গা ১৯৬৭-৮৪ তিন দফায় অবিভক্ত অন্ধ্রপ্রদেশের বিধানসভা ভোটে জনসঙ্ঘ এবং বিজেপি-র টিকিটে জিতেছিলেন। ১৯৮৪ সালে লোকসভা নির্বাচনে অবিভক্ত অন্ধ্রপ্রদেশের হানমকোন্ডা লোকসভা আসনে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মন্ত্রিসভার সদস্য পি ভি নরসিমা রাওকে হারিয়েছিলেন জঙ্গা। হেরে যাওয়ার কারণে সেবার রাজীব মন্ত্রিসভায় ঠাঁই পাননি নরসিমা রাও। ১৯৮৪-র লোকসভা ভোটে বিজেপি যে দুটি আসন জিতেছিল তার একটি অন্ধ্রপ্রদেশের হানমকোন্ডার জঙ্গা রেড্ডি ও দ্বিতীয়টি গুজরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জেলার মেহসানা। এখানে জয়ী বিজেপি নেতা অমৃতলাল কালিদাস প্যাটেল। এরপর টানা ছ’টি লোকসভা ভোটে তিনি জেতেন ওই কেন্দ্র থেকে। কিন্তু জঙ্গার আর সাংসদ হওয়া হয়নি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...