Saturday, April 4, 2026

Rohit Sharma: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেন করবেন ইশান কিষান, জানালেন ভারত অধিনায়ক

Date:

Share post:

আগামীকাল আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল ( India Team)। ইতিমধ্যেই করোনায় ( Corona) আক্রান্ত হওয়ায় শিখর ধাওয়ান ও রুতুরাজ গায়কোয়াড এখনও নিভৃতবাসে রয়েছেন। আর এক ওপেনার মায়ঙ্ক আগরওয়াল ব্যাক আপ হিসেবে দলে এলেও, নিয়ম অনুসারে এখনও নিভৃতবাসে রয়েছেন তিনি। মায়ঙ্ক দলে যোগ দিতে দিতে রবিবার। তাই শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ওপেন করবেন ইশান কিষানই। শনিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন রোহিত শর্মা।

এদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” এই মুহূর্তে ইশান কিষান আমাদের কাছে একমাত্র বিকল্প। তাই ইশান ওপেন করবে। নিয়ম অনুসারে মায়ঙ্ক এখনও নিভৃতবাসে আছে। তাই অনুশীলনে চোট না পেলে ইশান প্রথম ম্যাচে ওপেন করবে।”

৬ ফেব্রুয়ারি থেকে তিন ম‍্যাচের একদিনের সিরিজের আসর বসতে চলেছে আমেদাবাদে। সেই একদিনের সিরিজে দর্শক থাকবে না তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Surajit Sengupta: শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও, এখনও ভেন্টিলেশনেই রয়েছেন সুরজিৎ সেনগুপ্ত

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...