Tuesday, April 7, 2026

Lata Update: সারাদেশে লতার আরোগ্য কামনা: হাসপাতালে আশা, প্রধানমন্ত্রীর বার্তা জানালেন পীযূষ গোয়েল

Date:

Share post:

সরস্বতীপুজোর দিনেই ফের আশঙ্কাজনক অবস্থা সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar)। দিদির অসুস্থতার খবর পেয়ে শনিবার সন্ধেয় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দেখতে যান বোন বিখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। হাসপাতালে যান কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, সারাদেশ সুরসম্রাজ্ঞীর আরোগ্য কামনায় প্রার্থনা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরোগ্য কামনায় বার্তা পাঠিয়েছেন। সেটি মঙ্গেশকর পরিবারকে জানান কেন্দ্রীয় মন্ত্রী। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।

লতাকে দেখে হাসপাতালে বাইরে বেরিয়ে আশা ভোঁসলে জানান, ‘দিদি’ এখন স্থিতিশীল বলে তাঁকে জানিয়েছেন চিকিৎসকরা। আশা ভোঁসলে ছাড়াও, পরিচালক মধুর ভান্ডারকর, সুপ্রিয়া সুলে এবং রশ্মি ঠাকরে। এমএনএস প্রধান রাজ ঠাকরেও লতা মঙ্গেশকরকে দেখতে যান বলে সূত্রের খবর।

গত ২৭ দিন ধরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হসপিটালে (Breach Candy Hospital) চিকিৎসাধীন তিনি। করোনায় আক্রান্ত হয়েছিলেন লতা। করোনার উপসর্গ মৃদু থাকলেও নিউমোনিয়ার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেখানেই চিকিৎসক প্রতীত সমদানির অধীনে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরি করে লতা মঙ্গেশকরের চিকিৎসা চলছে। শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় ভেন্টিলেশন থেকে বের করা হয়। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, শনিবার সকালে ফের পরিস্থিতির অবনতি হয় লতা মঙ্গেশকরের। ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন সুরসম্রাজ্ঞী।

করোনা রিপোর্ট পজিটিভ আসায় ৯ জানুয়ারি লতাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তাঁর শরীরে উন্নতির হয়েছিল। খুলে নেওয়া হয় ভেন্টিলেশন সাপোর্ট। তবে, হাসপাতাল সূত্রে খবর, পরিস্থিতির অবনতি হয়েছে। ফের ভেন্টিলেশনে দিতে হয়েছে লতাকে।

আরও পড়ুন- রামানুজচার্যকে শ্রদ্ধা জানিয়ে ১০০০ কোটির ‘স্ট্যাচু অফ ইকোয়ালিটি’ উদ্বোধন মোদির

 

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...