Thursday, June 4, 2026

Antra Reaction: “সলিলদার গান আমার মতো ভালো কেউ গাইতে পারবে না” মজা করে বলেছিলেন লতাজি

Date:

Share post:

অন্তরা চৌধুরী, সঙ্গীতশিল্পী

বাবা বলতেন, লতা মঙ্গেশকর হলেন মা সরস্বতী। আর অদ্ভূত সমাপতন হল এই যে, সরস্বতীপুজোর বিসর্জনের দিনই উনি চলে গেলেন। খুবই কষ্টের একটা দিন। তবে, লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) একজন কিংবদন্তি। আমার মতে, কিংবদন্তির মৃত্যু হয় না। উনি আমারও সঙ্গীতগুরু ছিলেন। ওঁর গান শুনেই বড় হয়েছি।

তাঁর কাজের ভিতর দিয়ে তিনি সব সময় আমাদের মধ্যে থাকবেন। তাঁর গান অবিস্মরনীয়। বিশেষ করে আমার বাবা সলিল চৌধুরীর (Salil Chowdhuri) সঙ্গে লতাজির যুগলবন্দি এক একটা মুক্তোর মতো। এসব গান কি কখনও পূরণ হবে! আমার তো মনে হয় শুধু আমি কেন, সমস্ত সঙ্গীতপ্রেমী মানুষের মনেই আজীবন বেঁচে থাকবেন লতা মঙ্গেশকর।

লতাজির নিজের শিল্পের উপর অত্যন্ত দখল ছিল। একবার মনে আছে, 2013 সালে ‘সলিল রচনা সংগ্রহ’ নামে একটি বই প্রকাশ করেছিলাম আমরা। সেই বইয়ের মুখবন্ধ লিখে দিয়েছিলেন লতা মঙ্গেশকর। সেই সময় যখন তাঁর সঙ্গে দেখা করি, তিনি হাসতে হাসতে বলেছিলেন, “তোমার বাবার গান আমি যত ভালো গাই আর কেউ সেটা গাইতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বলছি।” মজা করেই বলেছিলেন। কিন্তু এটাও ঠিক সলিল চৌধুরীর কম্পোজিশনে লতা মঙ্গেশকরের গান উচ্চতার শিখর ছুঁয়েছিল।

লতা মঙ্গেশকর যে একজন কিংবদন্তী গায়িকা ছিলেন তাই নয়, ওঁর আর একটা গুণ ছিল, উনি যে কোনও গান খুব মন দিয়ে শুনতেন। দূরদর্শনে একবার দেশ রাগের উপর আমার একটি গান শুনে খুব প্রশংসা করেছিলেন লতাজি। পরে দেখা হলে অনেক আশীর্বাদও করেছিলেন, যা আজীবন আমার সঙ্গে থাকবে। অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। খুবই সরল জীবনযাপন। “আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে”, “কী যে করি দূরে যেতে হয়, সুরে সুরে কাছে যেতে চাই”, “আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের… পৃথিবী তোমারে চায়” আজ ঘুরে ফিরে এই গানগুলির কথাই মনে পড়ছে।

Related articles

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...