Wednesday, June 24, 2026

India Team: রোহিতের ব‍্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬ উইকেটে জয় ভারতের

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের ( West Indies) বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে জয় পেল ভারতীয় দল ( India Team)। রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ( Narendra Modi Stadium) পোলার্ডদের ৬ উইকেটে হারাল রোহিত শর্মার (Rohit Sharma) দল। ম‍্যাচের সেরা চার উইকেট নেওয়া যুজবেন্দ্র চ‍্যাহাল। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় দল।

রবিবার অধিনায়ক রোহিত শর্মার দুরন্ত ব‍্যাটে ভর করে  ১০০০তম একদিনের ক্রিকেট ম‍্যাচে ‘ক্যারিবিয়ান বধ’ করল ভারতীয় দল ৷ জেসন হোল্ডারদের দেওয়া ১৭৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভাল শুরু করেছিল রোহিত-কিষান জুটি ৷ ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৭৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয় ৫৭ রান করেন জেসন হোল্ডার। ২৯ রান করেন ফ্যাবিয়ান অ্যালেন। অধিনায়ক পোলার্ড করেন শূন‍্য। ভারতের হয়ে চার উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল। তিন উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। দুটি উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণা। একটি উইকেট নেন মহম্মদ সিরাজ।

জবাবে ব‍্যাট করতে নেমে রোহিতের দুরন্ত ব‍্যাটিং-এ ভর করে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ৬০ রান করেন ভারত অধিনায়ক। ২৮ রান করেন ইশান কিষান। ৮ রান করেন বিরাট কোহলি। ৩৪ রানে অপরাজিত সূর্যকুমার যাদব। ২৬ রানে অপরাজিত দীপক হুডা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি উইকেট নেন আলজারি জোসেপ। একটি উইকেট নেন আকেল হোসেন।

আরও পড়ুন:Sc EastBengal: ওড়িশা এফসিকে সমীহ ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরার, লাল-হলুদে নতুন সহকারী

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...