Saturday, April 4, 2026

লতা মঙ্গেশকরের নামে উদ্যান করার ভাবনায় পৌরমাতা কাকলি সেন

Date:

Share post:

লতাজি লহ প্রণাম। সুরসম্রাজ্ঞী ভারতরত্ন সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে গোটা দেশ আজ শোকস্তব্ধ। কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডা. কাকলি সেন। তাঁর উদ্যোগে এদিন সদ্য প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে দমদম বিবেকানন্দ মূর্তি থেকে বিটি রোড চিরিয়ামোড় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পর্যন্ত একটি মৌন ও মোমবাতি মিছিল বের হয়। যেখানে অংশ নিয়েছিলেন ২ নম্বর ওয়ার্ডের অধিবাসীবৃন্দ।

মিছিল শেষে ডা. কাকলি সেন বলেন, “আজ আমাদের সকলের গলা বন্ধ হয়ে আসছে। সমগ্র ভারতবর্ষে আক্ষরিক অর্থেই আজ সরস্বতীর বিসর্জন হয়েছে। আজ আমরা সকলেই সকলে শোকস্তব্ধ। গান সুর হারিয়ে গেছে। লতা মঙ্গেশকরের শরীর ছেড়ে আত্মাটা চলে গেলেও, তাঁর উপস্থিতি কিন্তু আমরা সকলেই সব জায়গায় অনুভব করছি। যতদিন বাঁচব, ওনার গান ছাড়া থাকতে পারবো না।”

লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে একটি উদ্যান কিংবদন্তি সঙ্গীত শিল্পীর নামে উৎসর্গ করার পরিকল্পনা করেছেন ডা. কাকলি সেন। এবং তিনি মেয়র ফিরহাদ হাকিমের কাছে সেই প্রস্তাব রাখবেন বলেও জানিয়েছেন।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...