Saturday, April 4, 2026

Sc EastBengal: ওড়িশা এফসিকে সমীহ ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরার, লাল-হলুদে নতুন সহকারী

Date:

Share post:

সোমবার আইএসএলের ( ISL) পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল( SC Eastbengal)। প্রতিপক্ষ ওড়িশা এফসি ( Odisha Fc)। শেষ ম্যাচে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে দুর্দান্ত লড়াই ড্র করে লাল-হলুদ ব্রিগেড। সোমবার ওড়িশার বিরুদ্ধে সেই পারফরম্যান্সই ধরে রাখতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল।  আর রবিবার সাংবাদিক সম্মেলনে সেই আভাসই পাওয়া গেল লাল-হলুদ কোচ মারিও রিভেরার গলায়।

সামনে এবার ওড়িশা এফসি, যাদের কাছে প্রথম পর্বে ছয় গোল হজম করেছিল এসসি ইস্টবেঙ্গল। আগামীকালের ম‍্যাচে নতুন কী পরিকল্পনা? জবাবে মারিও বলেন,”ওড়িশা এফসি খুবই ভারসাম্যযুক্ত একটি দল। ওদের সব সময় ছয়জন ফুটবলার বলের পিছনে থাকে, তাই ওদের চমক দেওয়া খুব কঠিন। ওদের কিছু ভালো ফুটবলার রয়েছে যাদের আইএসএলে অভিজ্ঞতা রয়েছে এবং এদের কয়েকজনের আবার লা লিগা খেলার অভিজ্ঞতাও আছে। তবে আমরাও তৈরি। আশা করছি ভালো ফল হবে।”

শেষ ম‍্যাচে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করে লাল-হলুদ ব্রিগেড। সেই ম‍্যাচের পারফরম্যান্স নিয়ে মারিও বলেছেন, “দ্বিতীয়ার্ধে চেন্নাইয়ানের বিরুদ্ধে পারফরম্যান্স আমাদের অন্যতম সেরা ম‍্যাচ। এটি নিঃসন্দেহে কলকাতা ডার্বির দ্বিতীয় পর্বের প্রথমার্ধের পারফর্মেন্সের সঙ্গে থাকবে।”

লড়াই করলেও কার্যত প্লেঅফসের দৌড় থেকে ছিটকে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল। এমন পরিস্থিতিতে কিভাবে খেলোয়াড়দের উদ্বুদ্ধ  করছেন? এর জবাবে মারিও বলেন, ” ফুটবলাররা সকলেই পেশাদার, ওরা প্রতিটি ম্যাচ জেতার জন্য, গোল করার জন্য ক্ষুধার্ত। ফলে মোটিভেশনের কোনও অভাবের প্রশ্নই নেই।”

লিগ টেবিলের কোথায় শেষ করতে পারে ইস্টবেঙ্গল? এই নিয়ে মারিওর বলেন, “আমরা এখন লিগ টেবিলের দিকে দেখছি না, আমরা ম্যাচ অনুযায়ী দেখছি। আমরা পরের তিন পয়েন্ট জিততে যাই এবং পরের ম্যাচের দিকে এগোতে চাই।”

এদিকে লাল-হলুদে এল নতুন সহকারী কোচ। মারিও রিভেরার সহকারী হিসাবে এসসি ইস্টবেঙ্গল নিযুক্ত করল ভিক্টর হেরেরো ফোরকাদোকে। ফুটবল জগতে যিনি পুলগা নামে পরিচিত। আইএসএলে বেশ অভিজ্ঞ এই স্প্যানিশ তারকা। পুলগা এর আগে কেরালা ব্লাস্টার্সের জার্সিতে আইএসএলে খেলেছেন। এর মধ্যে ২০১৪-র ফাইনালে কেরালাকে ফাইনালে পৌঁছতে সাহায্য করেছেন। পরবর্তীতে ২০১৯-২০ মরশুমে তিনি জামশেদপুর এফসিতে আন্তোনিও ইরিওন্দোর কোচিং স্টাফেও কাজ করেছেন।

আরও পড়ুন:Surajit Sengupta: এখনও ভেন্টিলেশনে সুরজিৎ সেনগুপ্ত

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...