Saturday, June 13, 2026

ফের বড় ধাক্কা খেল শেয়ারবাজার, দিনের শেষে ১০২৩ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৭,৬২১.১৯ (⬇️ -১.৭৫%)

🔹নিফটি ১৭,২১৩.৬০ (⬇️ -১.৭৩%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে সে সুখের সময় দীর্ঘস্থায়ী হয়নি। লাগাতার ধাক্কার খেয়ে বাজেট ঘোষণার পর বাজার কিছুটা সুখের মুখ দেখলেও এদিন ফের বড় ধাক্কা খেলো শেয়ারবাজার। সোমবার বাজার খোলার পর আশার আলো দেখালেও দিনের শেষে ১০২৩ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। ৩০২ পয়েন্ট নেমেছে নিফটিরও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১০২৩.৬৩ পয়েন্ট বা -১.৭৫ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৭,৬২১.১৯। এনএসই নিফটি (NSE Nifty) -৩০২ পয়েন্ট বা -১.৭৩ শতাংশ নেমে হয়েছে ১৭,২১৩.৬০। যদিও লাগাতার ধাক্কা খাওয়া বাজার বাজেট ঘোষণার পর ফের ঊর্ধ্বমুখী হবে বলে আশা করা হচ্ছে।

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...