Monday, April 13, 2026

অরুণাচলে ভয়াবহ তুষারধসে নিখোঁজ ৭ জওয়ান, উদ্ধারকার্যে নামলো বিশেষ উদ্ধারকারী দল

Date:

Share post:

ভয়াবহ দুর্ঘটনা ঘটলো অরুণাচল প্রদেশে(Arunachal Pradesh)। তুষারধসের(avalanche) জেরে বরফের নিচে চাপা পড়ে নিখোঁজ ৭ সেনা জওয়ান। জওয়ানদের(Indian Army) উদ্ধার করতে ইতিমধ্যেই হেলিকপ্টারে(helicopter) করে ওই স্থানে নিয়ে যাওয়া হয়েছে বিশেষ উদ্ধারকারী দলকে। চলছে অনুসন্ধান। সংবাদমাধ্যম সূত্রের খবর, এই দুর্ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং (West Kameng) সেক্টরের হাই অল্টিটিউড এরিয়াতে।

জানা গিয়েছে, রবিবার সেনার এক পেট্রোলিং টিম ওই অঞ্চলে টহল দিতে গিয়েছিলেন। সেসময়ই আচমকা পাহাড়ের উঁচু জায়গা থেকে হুড়মুড় করে নেমে আসে বরফের বড় বড় চাঁই। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ঢেকে যায় বরফের পুরু আস্তরণে। এই দুর্ঘটনার পরেও লাগাতার তুষারপাত চলছে ওই অঞ্চলে। তা সত্বেও ঝুঁকি নিয়ে উদ্ধার কাজে নেমেছে উদ্ধারকারী দল। যদিও শেষ পাওয়া খবরে এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি।

Related articles

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...