Friday, June 19, 2026

লতার শেষকৃত্যে শাহরুখের ‘দুয়া’নিবেদনকে কদর্য ভাষায় আক্রমণ বিজেপি নেতার

Date:

Share post:

যখন গোটা দেশ লতা মঙ্গেশকরের শেষকৃত্যে শাহরুখ খানের ‘দুয়া’ এবং তাঁর ম্যানেজারের ‘প্রণাম’ নিবেদনের ছবিতে ধর্মনিরপেক্ষ ভারতের প্রতিকৃতি দেখতে শুরু করেছে, সেখানেও ‘বিতর্কিত’ মন্তব্য। কদর্য ভাষায় ধর্মীয় ভাবাবেগ এবং উস্কানিমূলক রাজনীতির ছবি তুলে ধরছেন বিজেপি নেতা।

আরও পড়ুন:Mamata On Airport: জোর করে বিমানবন্দরের জমি নয়: জানালেন মুখ্যমন্ত্রী, সরব বেসরকারিকরণের বিরুদ্ধেও

রবিবার সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে শাহরুখের পাশেই দু’হাত জোর করে শ্রদ্ধা জানাতে দেখা যায় অভিনেতার ম্যানেজার পূজা দাদলানিকে। পাশাপাশি দুই ধর্মীয় রীতিতে শ্রদ্ধা জানানোর সেই দৃশ্যটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সুপারস্টারের প্রার্থনার প্রশংসা করেন অনেকেই। কিন্তু এর মধ্যেই এক বিজেপি নেতার টুইটে বিতর্ক দানা বাঁধে। অরুণ যাদব নামের ওই নেতা টুইটারে শাহরুখের প্রার্থনার ভিডিয়ো শেয়ার করে জানতে চান, ‘ইনি কি থুথু ছেটালেন?’


বিজেপি নেতা অরুণ যাদব।যিনি হরিয়ানার রাজ্য বিজেপির-র ভারপ্রাপ্ত। তাঁর টুইটারে শাহরুখের ‘দুয়া’ নিবেদনের ভিডিওতে সেই হিন্দুত্ববাদী আক্রমণ করতে দেখা গিয়েছে।   অরুণের টুইটে অনেককেই এর পর শাহরুখ বিরোধী মন্তব্য করতেও দেখা যায়। কেউ কেউ এমনও বলেন, লতাকে শ্রদ্ধা জানানোর নামে অসম্মান করেছেন বলিউড সুপারস্টার। শাহরুখ অবশ্য কোনও ছবি বা ভিডিয়ো নিয়েই কোনও মন্তব্য করেননি।

যদিও ব্যাখ্য দিয়েছেন শাহরুখ ভক্তরাই। ওই বিজেপি নেতার সমালোচনা করে তাঁরা বলেছেন,  ইসলাম ধর্মে দুয়া বা প্রার্থনা করার পর ফুঁ দেওয়ার রীতি রয়েছে। এটি অশুভ আত্মাকে তাড়াতে প্রতীকী অর্থে ব্যবহার করা হয়। শাহরুখ তা-ই করেছেন। এতে শিল্পীকে কোনওভাবেই অসম্মান করা হয়নি।

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...