Monday, May 11, 2026

Mamata On Airport: জোর করে বিমানবন্দরের জমি নয়: জানালেন মুখ্যমন্ত্রী, সরব বেসরকারিকরণের বিরুদ্ধেও

Date:

Share post:

জোর করে জমি দখল করবে না রাজ্য সরকার। সিঙ্গুর-নন্দীগ্রামের মতো ঘটনা এই সরকারের আমলে ঘটবে না। একথা আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সোমবার, সমাজবাদী পার্টির সমর্থনে লখনউয়ে প্রচারে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের একথা জানালেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরের (Airport) জমি পাওয়া নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে কেন্দ্র। রাজ্যে এসে অসামরিক পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও (Jyotiraditya Sindhiya) এই বিষয় নিয়ে বাংলার সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন। তার কড়া জবাব দেন মমতা। এদিন তিনি স্পষ্ট বলেন, জোর করে জমি দখল করা হবে না। সিঙ্গুর, নন্দীগ্রামের মতো কাউকে জোর করা হবে না। তিনি প্রশ্ন তোলেন, “আমি কি জোর করে লোককে তাঁর জায়গা থেকে সরিয়ে দেব?” জমি পেলে দেওয়া হবে। এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে রাজনীতি না করারও বার্তা দেন মমতা।

এর পাশাপাশি, এয়ারপোর্টে দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়ার (Air India) বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে সরব হন তৃণমূল নেত্রী। তিনি বলেন, এয়ার ইন্ডিয়াকে টাটার কাছে বিক্রি করে দিলেও, কোনও কর্মীর যেন চাকরি না যায়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। কেন্দ্রের বেসরকারি নীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, তিনি বলেন, টাটাদের স্বাগত। কিন্তু কোনও কর্মীর যেন বেসরকারিকরণ নীতির ফলে চাকরি খোয়াতে না হয় এই বিষয়টি দেখতে হবে। এদিন, সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগে এয়ারপোর্ট চত্বরে আন্দোলনরত এয়ার ইন্ডিয়ার কর্মীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মমতা।

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...