Tuesday, June 23, 2026

Rally: সুরসম্রাজ্ঞীকে শ্রদ্ধা জানিয়ে শিলিগুড়িতে পদযাত্রা তৃণমূলের, পা মেলান শিল্পীরা

Date:

Share post:

রবিবার চিরবিদায় নিয়েছেন সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার শিলিগুড়ি শহরে পদযাত্রা করল তৃণমূল (Tmc)। অরূপ বিশ্বাস (Arup Biswas), রাজ চক্রবর্তী (Raj Chakraborty), গৌতম দেবের (Goutam Dev) নেতৃত্বে মিছিলে পা মেলান হন উত্তরবঙ্গের শিল্পীরা। শিলিগুড়ির (Siliguri) বাঘাযতীন পার্কে লতা মঙ্গেশকরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, বিধায়ক রাজ চক্রবর্তী ও প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। এরপরে, গান গেয়ে পদযাত্রা করেন তাঁরা। ছিলেন শিলিগুড়ি শহরের সংস্কৃতিপ্রেমী ও শিল্পীরা।

মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “লতা মঙ্গেশকরের মৃত্যুতে আমরা শোকাহত। যতদিন সূর্য, চন্দ্র, তারা থাকবে ততদিন আর লতা মঙ্গেশকরের মতো সঙ্গীতশিল্পীদের নাম থাকবে”। রাজ চক্রবর্তী বলেন, “আমরা শোকাহত লতা মঙ্গেশকরের মৃত্যুতে। তিনি অনেক গান উপহার দিয়ে গিয়েছেন যা থেকে যাবে চিরজীবন। তার জায়গা কেউ কখনও নিতে পারবে না।”

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...