Wednesday, June 24, 2026

বঙ্গে বিজেপিকে হারিয়ে দেশে নারী শক্তির সম্মান বাড়িয়েছেন আপনি: মমতাকে কুর্নিশ অখিলেশের

Date:

Share post:

বাংলায় বিজেপিকে(BJP) একাই হারিয়ে দিয়ে শুধু ওদের অহংকার চূর্ণ করেননি একই সঙ্গে পুরো ভারতবর্ষে নারী শক্তির সম্মান বাড়িয়েছেন। লখনউতে ভার্চুয়াল র‍্যালির শুরুতে এভাবেই বাংলার মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) অভিবাদন জানালেন উত্তরপ্রদেশে(UP) সমাজবাদী পার্টির(SP) শীর্ষ নেতা অখিলেশ যাদব(Akhilesh Yadav)। সঙ্গে বললেন, সর্বশক্তি ও ভয়ংকর আগ্রাসন নিয়ে যেভাবে বিজেপি বাংলায় ঝাঁপিয়ে পড়েছিল তারপরেও আপনি তাঁর মোকাবিলা করে বিজেপিকে পর্যুদস্ত করেছেন তাঁর জন্য আপনাকে কুর্নিশ জানাই।

বাংলায় বিজেপির মতো সাম্প্রদায়িক দলের হারকে অখিলেশ ব্যাখ্যা করলেন, “সত্যমেব জয়তে বলে। তাঁর কথায় মমতাদিদি কলকাতা থেকে লখনউতে চলে এলেন আর তা দেখে বিজেপির দিল্লির নেতারা আসতে পারছেন না। বলছে লখনউতে আবহাওয়া খারাপ। সত্যিই এবার উত্তরপ্রদেশে বিজেপির হাওয়া খারাপ। এবার আর এখানে বিজেপির মিথ্যের প্লেন ল্যান্ড করবে না।”

আরও পড়ুন:উত্তরপ্রদেশে আবকি বার ৩০০ পার: সপার সমর্থনে বিজেপির পাল্টা স্লোগান তুললেন মমতা

তৃণমূল কংগ্রেস ইউপিতে লড়ছে না। অখিলেশ যাদবকেই পূর্ণ সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাথরাস, উন্নাও, লখিমপুর খেরি এবং কোভিড বিদ্ধ উত্তরপ্রদেশে এবার সমাজবাদী পার্টির জেতার সম্ভাবনা প্রবল। সিনিয়র রাজনীতিবিদ হিসেবে তাঁর অভিজ্ঞতা দিয়ে ভাই সমান অখিলেশের ডাকে তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন বিজেপির বিরুদ্ধে এই লড়াইয়ে। অখিলেশও বলেছেন মমতাদিদি এসেছেন এবার আমরা বিজেপি হারবেই। এই আবহেই উত্তরপ্রদেশের প্রথম দফা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি চাপ বাড়ালো বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আগামী ২ মার্চ তিনি বেনারস যাবেন। সমাজবাদী পার্টির হয়ে সভা করবেন। যাবেন মন্দিরেও।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...