Saturday, April 4, 2026

Atk Mohunbagan: হায়দরাবাদকে সমীহ বাগান কোচ জুয়ান ফেরান্দোর

Date:

Share post:

শেষ ম‍্যাচে মুম্বই সিটি এফসির সঙ্গে ড্র করে, মঙ্গলবার আরও একটা কঠিন ম্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ আইএসএলে পয়েন্ট টেবলের শীর্ষে থাকা হায়দরাবাদ এফসি। এখনও পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা নাইজেরিয়ান স্ট্রাইকার বার্থলেমিউ ওগবেচেকে সামলানোই সব থেকে বড় পরীক্ষা হতে যাচ্ছে সবুজ-মেরুন রক্ষণের। হায়দরাবাদকে হারাতে পারলে ফের লিগের প্রথম চারে ঢুকে পড়তে পারবে জুয়ান ফেরান্দোর দল।  দল চোট সমস্যা থেকে পুরোপুরি বেরোতে পারেনি। রয় কৃষ্ণা এখনও পুরোপুরি ফিট নন। মঙ্গলবারের ম্যাচেও তাঁকে নিয়ে রয়েছে ধোঁয়াশা। ডেভিড উইলিয়ামস আগের ম্যাচে চোট পেলেও এখন ফিট। তিনি হয়তো প্রথম থেকেই শুরু করবেন। উইলিয়ামসকে এক স্ট্রাইকার রেখেই দল সাজাতে পারেন বাগানের স্প্যানিশ কোচ। পিছন থেকে হুগো বোউমাস, লিস্টন কোলাসো, মনবীর সিংকে দিয়ে আক্রমণে ঝাঁঝ বাড়িয়ে গোলমুখ খুলতে চান জুয়ান। ওগবেচের মতো স্ট্রাইকারকে আটকাতে সন্দেশ ঝিঙ্গানকে খেলিয়ে রক্ষণ মজবুতের পরিকল্পনাও থাকতে পারে কোচের। ম্যাচের আগে অবশ্য রণকৌশল ফাঁস করেননি জুয়ান। স্প্যানিশ কোচ বলেন, ‘‘শুধু ওগবেচেকে নিয়ে পরিকল্পনা করে তো লাভ নেই। ওগবেচের পিছনে গোটা দল আছে, ওরাই ওকে বল বাড়াবে। ওদের গোটা দলকেই আটকাতে হবে।”

এদিকে ডার্বির নায়ক কিয়ান নাসিরিকে মুম্বইয়ের বিরুদ্ধে খেলা শেষের পাঁচ মিনিট আগে নামিয়েছিলেন। মঙ্গলবার কি তরুণ ফুটবলার আরও আগে নামতে পারেন? উত্তরে এদিন জুয়ান বলেন, ‘‘কিয়ান একশো শতাংশ তৈরি নয়। কারণ, ওর হাঁটুতে কিছু সমস্যা রয়েছে। ওকে বিশেষ মুহূর্তে নামানো যেতে পারে। যেমন এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওকে নামিয়েছিলাম সিস্টেম বদল করার জন্য। এতে ওর ভূমিকা ছিল। কিন্তু মুম্বই ম্যাচে যে নতুন সিস্টেমে খেলি, তাতে ওকে দরকার ছিল না। শুধু ওকে নামিয়ে চোটের ঝুঁকি বাড়ানোর মানে নেই।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...