Tuesday, June 23, 2026

Covid Update:স্বস্তি দিয়ে কমছে দেশের দৈনিক করোনা আক্রান্ত,নিম্নমুখী সংক্রমণের হারও

Date:

Share post:

ক্রমশ নিয়ন্ত্রণে আসছে দেশের তৃতীয় ঢেউয়ের সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৬৭ হাজার ৫৯৭ জন। যা সোমবারের তুলনায় কম। একই সঙ্গে কমেছে দৈনিক সংক্রমণের হারও। মঙ্গলবার দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১,১৮৮ জন৷

আরও পড়ুন:Pravin Kumar Sobti:প্রয়াত মহাভারতের ‘ভীম’ খ্যাত অভিনেতা প্রবীণ কুমার সবতি

দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৩ লাখ ৩৯ হাজার ৬১১ জন৷ আর বর্তমান করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৯৪ হাজার ৮৯১ জন৷ করোনা থেকে মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৮ লাখ ৪০ হাজার ৬৫৮ জন৷ এখনও দেশে ৫ লাখ ৪ হাজার ৬২ জনের করোনায় মৃত্যু হয়েছে৷

ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারিতে করোনার নয়া ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’-এর দাপাদাপিতে আকাশ ছুয়েছিল সংক্রমিতের সংখ্যা। তবে ফেব্রুয়ারির প্রথমেই কমেছে দেশের দৈনিক সংক্রমণ। ফলে খানিকটা হলেও স্বস্তি মিলেছে। ফের স্বাভাবিক ছন্দে ফিরছে জনজীবন।  সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে দু’দিন করে শারীরিক শুনানি শুরু হবে। বাকি দিনগুলোতে অনলাইন ও অফলাইন দু’ভাবে চলবে শুনানি।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...