Saturday, April 4, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএলে ওড়িশা এফসির  বিরুদ্ধে ড্র করেও, ২-১ হারল এসসি ইস্টবেঙ্গল । গোল করে এবং করিয়ে ওড়িশার হয়ে অসাধারণ পারফরম্যান্স এটিকে মোহনবাগানের প্রাক্তন ফুটবলার জাভির।

২) পাঁচ ঘণ্টায় শেষ হয়ে ভারত-পাকিস্তান  টি-২০ বিশ্বকাপের ম‍্যাচের টিকিট। আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে হতে চলেছে এই রুদ্ধশ্বাস ম্যাচ। তারজন‍্য সোমবার সাধারণ মানুষের জন‍্য টিকিট ছাড়া হয়। আর টিকিট ছাড়তেই মাত্র পাঁচ ঘন্টায় বিক্রি হয়ে যায় ম‍্যাচের টিকিট।

৩) আইপিএলে আমদাবাদ টাইটান্স নামে খেলতে চলেছে আমেদাবাদে। অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে হার্দিক পান্ডিয়াকে। এ ছাড়াও রশিদ খান এবং শুভমন গিলকে নিয়েছে আমেদাবাদ।

৪) ফের শারীরিক অবস্থার অবনতি প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের। নতুন করে এসেছে জ্বর। শ্বাসকষ্টের সমস্যা আরও বেড়েছে। বুকের এক্সরেতেও সংক্রমণ বাড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে। এমনটাই খবর হাসপাতাল সূত্রে।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...