Monday, April 6, 2026

Priyanka: গোয়ায় নির্বাচনী প্রচারে বিধিভঙ্গের অভিযোগ, প্রিয়াঙ্কার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

Date:

Share post:

বিধানসভা নির্বাচন নিয়ে গোয়ায় প্রচার তুঙ্গে। কিন্তু জারি রয়েছে কোভিড (Covid) বিধি। তবে, সেই বিধি ভেঙে প্রচারের অভিযোগ উঠল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) বিরুদ্ধে। এই নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানাল তৃণমূল (TMC)। প্রিয়াঙ্কার পাশাপাশি অভিযোগ জানানো হয়েছে নভেলিম কেন্দ্রের কংগ্রেস (Congress) প্রার্থী-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধেও। গোয়ায় (Goa) তৃণমূলে সহ-সভাপতি কিশোর নারভেকর গোয়ার নির্বাচন কমিশনারের অফিসে অভিযোগপত্র পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।

কমিশনকে পাঠানো তৃণমূলের চিঠিতে বিভিন্ন ধারার উল্লেখ করে কংগ্রেসের জাতীয় দলের তকমা বাতিল এবং গোয়ায় প্রিয়াঙ্কা গান্ধীকে আর একটিও রাজনৈতিক কর্মসূচি করতে না দেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়াও কোভিড বিধি ভাঙায় প্রিয়াঙ্কার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে তৃণমূল।

আরও পড়ুন:West Bengal: জরিমানার জট কাটাতে এবার ফিটনেস সার্টিফিকেটে ছাড় দেবে সরকার

গোয়ায় বিজেপি, কংগ্রেস-সহ অন্যান্য দলগুলিকে যথেষ্ট চাপে ফেলেছে তৃণমূল। কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় জোড়া ফুল শিবির।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...