Monday, April 6, 2026

West Bengal: কাঁথি পুরভোটে বিজেপির টিকিট পেলেন না অধিকারী পরিবারের কোনও সদস্য

Date:

Share post:

তাহলে কি বুঝে গিয়েছে নিশ্চিত পরাজয়? এবার আর হালে পানি পাওয়া যাবে না! আসন্ন কাঁথি (Kanthi) পৌরসভা (Municipal) ভোটে অধিকারী পরিবারের (Adhikary Family) কোনও সদস্যকেই টিকিট (Ticket) দিল না বিজেপি (BJP) । সোমবার গভীররাতে গোপনে পূর্ব মেদিনীপুরের কাঁথি (Kanthi) পুরসভার যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি (BJP), সেখানে নাম নেই অধিকারী পরিবারের (Adhikary Family) কোনও সদস্যের। অতএব, কাঁথি (Kanthi) পুরসভাতে বিগত তিনদশকে প্রথমবার থাকবেন না শান্তিকুঞ্জের কোনও সদস্য।

আরও পড়ুনঃ Pravin Kumar Sobti:প্রয়াত মহাভারতের ‘ভীম’ খ্যাত অভিনেতা প্রবীণ কুমার সবতি

১৯৯০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন অধিকারী পরিবারের বড়কর্তা শিশির অধিকারী। এরপর ২০০৬ সালে চেয়ারম্যান হন শুভেন্দু অধিকারী। ২০১০ সালে শুভেন্দু পদ ছাড়লে ২০২০ পর্যন্ত কাঁথি পুরসভার দায়িত্বে ছিলেন সৌমেন্দু। অবিভক্ত কংগ্রেস ছাড়ার পর সকলেই জিতে আসছিলেন তৃণমূলের টিকিটে। দল বদলে অধিকারী পরিবার এখন বিজেপির ছত্রছায়ায়। শেষবার কাঁথির ২১ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সৌমেন্দু অধিকারী। চেয়ারম্যানও ছিলেন তিনি। পরে অবশ্য বহিষ্কার করা হয়েছিল তাঁকে। কিন্তু কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন। এবার সেই ওয়ার্ডে বিজেপি প্রার্থী করেছে গোবিন্দ খাটুয়াকে।

আরও পড়ুনঃ দিলীপকে “পঙ্গু” করে খড়্গপুর পুরভোটে বিজেপির মুখ হিরণ, প্রার্থীও হলেন অভিনেতা-বিধায়ক

সব মিলিয়ে কাঁথিতে গত তিনদশক ধরে চলে আসা “অধিকারী প্রাইভেট লিমিটেড কোম্পানির” পতন হল। আসলে বিজেপি কাঁথিতে নিজেদের ভাঙন রুখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ, গভীর রাতে প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে বেশ সাবধানী বিজেপি। উড়ে এসে জুড়ে বসা অধিকারীদের বেশি গুরুত্ব দেওয়ায় কাঁথির আদি বিজেপি নেতাকর্মীরা দল ছাড়া শুরু করেছেন। অধিকারীদের রমরমার জন্য বিজেপির ছাতারতলায় থাকা বিদায়ী কাউন্সিলরদের মধ্যেও অনেকে দলত্যাগ করেছেন। সেই ভাঙন রুখতেই এবার কাঁথি পুরভোট থেকে অধিকারীদের দূরে রাখা হল বলেই মনে করা হচ্ছে। একইসঙ্গে কাঁথিতে অধিকারীর পরিবারের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে অধিকারীরা ভোটের ময়দানে থাকলে কাঁথিতে দলের ভরাডুবি যে নিশ্চিত, সেটাও উপলব্ধি করেছে রাজ্য ও জেলা নেতৃত্ব।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...